২ / ১৬
-67445bf393d03.jpg)
বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী মুবতাছিন রহমান মাহিনের রংপুর নগরের জুম্মাপাড়া এলাকায় বাড়ি। তাঁর লাশ বাড়িতে এলে স্বজন ও এলাকাবাসী ভিড় করেন। জুম্মাপাড়া, রংপুর। ছবি: সংগৃহীত
৩ / ১৬
-67445cb799c42.jpg)
কিছুদিন আগে এই জলাশয় ছিল পানিতে ভরপুর। এখন পানি কমে গেছে। সেখানে থাকা কচুরিপানার ফুল তুলছে দুই শিশু। নয়াগ্রাম, কুমিল্লা। ছবি: সংগৃহীত
৪ /১৬
-67445ccd523e0.jpg)
পাকা বট ফল খেতে এসেছে একটি পাখি। কেরানী পার্ক, রাঙামাটি। ছবি: সংগৃহীত
৫ / ১৬
-67445cf1a2e80.jpg)
পুরোনো কাপড় ধুয়ে বিস্তীর্ণ মাঠে শুকাচ্ছেন ডেকোরেটর মালিক। ধর্মপুর, কুমিল্লা। ছবি: সংগৃহীত
৬ / ১৬
-67445d242d849.jpg)
শীতে জবুথবু হয়ে আছে তিনটি কবুতর। কেরানী পার্ক, রাঙামাটি। ছবি: সংগৃহীত
৭ / ১৬
-67445d3b8b353.jpg)
সিলেট নগরের বিভিন্ন এলাকায় সড়কের পাশে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। নগরের কাজিরবাজার সেতুর উত্তর দিকে এভাবেই অটোরিকশা রেখেছেন চালকেরা। কাজিরবাজার, সিলেট। ছবি: সংগৃহীত
৮ / ১৬
-67445d5a7991b.jpg)
রংপুর-ঢাকা মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে ধান মাড়াই করছেন চাষিরা। বৈরাগীগঞ্জ, মিঠাপুকুর, রংপুর। ছবি: সংগৃহীত
৯ / ১৬
-67445d8208de3.jpg)
পুরোদমে শিম তোলা শুরু হয়েছে। চাষিরা জমিতেই প্রতি কেজি শিম পাইকারি বিক্রি করছেন ৭৫ থেকে ৮০ টাকায়। খানপাড়া, রংপুর। ছবি: সংগৃহীত
১০ / ১৬
-67445da18dc9a.jpg)
সকালে বাড়ির উঠানে নতুন ধান সেদ্ধ করছেন গৃহিণী। ভক্তিপুর, মিঠাপুকুর, রংপুর। ছবি: সংগৃহীত
১১ / ১৬
-67445dce9dfef.jpg)
মাড়াই করা ধান ঝেড়ে নিচ্ছেন এক নারী। কোম্পানীগঞ্জ, সিলেট। ছবি: সংগৃহীত
১২ / ১৬
-67445de0717a8.jpg)
মশার মশার উপদ্রব বেড়েছে। তাই বেড়েছে মশারির চাহিদা। বিক্রির জন্য ব্রিজের রেলিংয়ে রঙিন মশারি সাজিয়ে রাখছেন এক ব্যক্তি। কিনব্রিজ, সিলেট। ছবি: সংগৃহীত
১৩ / ১৬
-67445df66b422.jpg)
খেত থেকে ধান সংগ্রহ করে ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরছেন কৃষকেরা। অম্বিকাপুর, ফরিদপুর। ছবি: সংগৃহীত
১৪ / ১৬
-67445e26d1c1a.jpg)
মই দিয়ে বোরো ধানের বীজতলা প্রস্তুত করছেন কৃষক। চর মাধবদিয়া, ফরিদপুর। ছবি: সংগৃহীত
১৫ / ১৬
-67445e38eca05.jpg)
খেজুরগাছ ছিলছেন গাছি। পরে এই খেজুরগাছ থেকে রস সংগ্রহ করবেন তিনি। কবির বটতলা, খুলনা। ছবি: সংগৃহীত
১৬ / ১৬

সকালে ছোট্ট বুনো ফুলে এসেছে মৌমাছি। দৌলতপুর, খুলনা। ছবি: সংগৃহীত