২ / ১৬
-673a16f8bfcaf.jpg)
সুবলং চ্যানেল সাঁতরে পাড়ি দিতে প্রস্তুত সাঁতারুরা। ৩০ জন সাঁতারু রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজার থেকে রাঙামাটি শহরে শহীদ মিনার ঘাট পর্যন্ত ১৩ দশমিক ৫ কিলোমিটার সাঁতারে অংশ নেন। কাপ্তাই হ্রদ, রাঙামাটি। ছবি: সংগৃহীত
৩ / ১৬
-673a171e4c27c.jpg)
শীত মৌসুম সামনে রেখে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন এক গাছি। বালিয়াকান্দি, রাজবাড়ী। ছবি: সংগৃহীত
৪ / ১৬
-673a172a2a51e.jpg)
সুরমা নদীতে নৌকা ভাসিয়ে মাছ শিকারে ব্যস্ত এক মৎস্যজীবী। মুরাদপুর, সিলেট। ছবি: সংগৃহীত
৫ / ১৬
-673a1738e1757.jpg)
স্বল্প মূল্যে টিসিবির পণ্য কিনতে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বিভিন্ন শ্রেণি–পেশার নারী ও পুরুষ। কারওয়ান বাজার, ঢাকা। ছবি: সংগৃহীত
৬ / ১৬
-673a17493a909.jpg)
ভয়াবহ দূষণের কবলে বনশ্রী খাল। সেখানকার পানি কোথাও কালো, আবার কোথাও সবুজ রং ধারণ করেছে। বনশ্রী, ঢাকা। ছবি: সংগৃহীত
৭ / ১৬
-673a17596add6.jpg)
কার্তিক পূজা সামনে রেখে ছোট প্রতিমা ও মাটির তৈরি পূজার উপকরণ বেচতে বসেছেন এক ব্যক্তি। শ্রী শ্রী হরি ঠাকুরের মন্দির, বরিশাল। ছবি: সংগৃহীত
৮ / ১৬
-673a17673df25.jpg)
রুমি-সুমি দুই বোন। গত ১৫ নভেম্বর তাঁদের বাবা মারা গেছেন। বাবার হাতে লাগানো খেত থেকে ধান কাটছেন দুজনে। আলিয়াবাদ, ফরিদপুর। ছবি: সংগৃহীত
৯ / ১৬
-673a177fa9201.jpg)
জলাশয়ে নেমে গবাদিপশুর জন্য কচুরিপানা কাটছেন এক ব্যক্তি। পাশেই ফুটে আছে কচুরিপানা ফুল। শিকারপুর, কুমিল্লা। ছবি: সংগৃহীত
১০ / ১৬
-673a178ea5916.jpg)
খেতে রসুন বুনছেন এক কৃষক। পবা, রাজশাহী। ছবি: সংগৃহীত
১১ / ১৬
-673a17a677052.jpg)
শিমগাছের পোকা দমনে কীটনাশক স্প্রে করা হচ্ছে। শিয়ালবের, পবা, রাজশাহী। ছবি: সংগৃহীত
১২ / ১৬
-673a17cac9441.jpg)
শীত মৌসুমে শিশুদের গরম জামাকাপড় সাইকেলে নিয়ে বিক্রি করতে যাচ্ছেন এক ব্যবসায়ী। কাউনিয়া, রংপুর। ছবি: সংগৃহীত
১৩ / ১৬
-673a17ee3edb7.jpg)
ছোট বোনকে সাইকেলে বসিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে এক শিশু। আমভিটা, ডুমুরিয়া, খুলনা। ছবি: সংগৃহীত
১৪ / ১৬
-673a17fecf750.jpg)
শিকারের খোঁজে ডালের ওপর বসে আছে একটি মাছরাঙা। শলুয়া, ডুমুরিয়া, খুলনা। ছবি: সংগৃহীত
১৫ / ১৬
-673a18209ad09.jpg)
শীতের কুয়াশাভেজা সকালে গরম জামা পড়ে সাইকেলে নিয়ে বের হয়েছে দুটি শিশুটি। কাউনিয়া, রংপুর। ছবি: সংগৃহীত
১৬ / ১৬

মণিপুরিদের সবচেয়ে বড় উৎসব মহারাসলীলায় ঐতিহ্যবাহী সাজে মণিপুরি নৃত্যশিল্পীরা। আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। ছবি: সংগৃহীত