২ / ১৫
-673a0c36305d4.jpg)
সারা বছরই চাহিদা থাকে মাটির তৈরি দইয়ের পাত্রের। পাত্র তৈরি শেষে সারিবদ্ধভাবে রাখছেন এক কারিগর। কুমিল্লা। ছবি: সংগৃহীত
৩ / ১৫
-673a0c4734ef1.jpg)
পানির অভাবে শুকিয়েছে তিস্তা নদী। নদীর ওপর দিয়ে মহিষের গাড়িতে করে চরে কাজে যাচ্ছেন কয়েকজন কৃষক। গঙ্গাচড়া, রংপুর। ছবি: সংগৃহীত
৪ / ১৫
-673a0c5c8b34f.jpg)
নিজের খেত থেকে পুঁইশাক সংগ্রহ করে আঁটি বাঁধছেন এক পাহাড়ি কিষানি। রাঙামাটি। ছবি: সংগৃহীত
৫ / ১৫
-673a0c77cfdfc.jpg)
জমি থেকে ধনেপাতা তুলছেন শ্রমিকেরা। এ কাজের জন্য খাবারের পাশাপাশি দৈনিক ৩০০ টাকা করে মজুরি পান তাঁরা। পবা, রাজশাহী। ছবি: সংগৃহীত
৬ / ১৫
-673a0c8484fb2.jpg)
বাড়ির উঠানে বসে সন্তানদের নিয়ে বাঁশের পলো তৈরি করছেন কারিগর কাবুল শেখ। বাজারে একেকটি পলো ৩০০ টাকায় বিক্রি করবেন তিনি। বোকাইল, ফরিদপুর। ছবি: সংগৃহীত
৭ / ১৫
-673a0c92943d4.jpg)
আকাশ রাঙিয়ে উদিত হচ্ছে সূর্য। রক্তিম সূর্যের প্রতিবিম্বে রঙিন হয়েছে পদ্মাও। পদ্মাঘাট, পাবনা। ছবি: সংগৃহীত
৮ / ১৫
-673a0ca2b67ba.jpg)
মাঠ থেকে আমন ধান কেটে মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মালিগাছা, পাবনা। ছবি: সংগৃহীত
৯ / ১৫
-673a0caf6f7cf.jpg)
চাতালে ধান শুকানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা। টেবুনিয়া, পাবনা। ছবি: সংগৃহীত
১০ / ১৫
-673a0cbe66dd7.jpg)
ধানমাড়াই শেষ। ফসলের মাঠে খড় শুকাচ্ছেন কৃষক আবদুল লতিফ। দাউদকান্দি, কুমিল্লা। ছবি: সংগৃহীত
১১ / ১৫
-673a0ccf9cf12.jpg)
বাড়ির গাছের লাউ ভ্যানে সাজিয়েছেন কৃষক মইনউদ্দিন শেখ। বিক্রির জন্য সেগুলো সকাল সকাল নিয়ে যাচ্ছেন বাজারে। ফরিদপুর। ছবি: সংগৃহীত
১২ / ১৫
-673a0cee6c5b5.jpg)
হেমন্তের বেলা পড়ছে। মাঠে গরু-ছাগল চরিয়ে বাড়িতে ফিরছেন কয়েকজন নারী। নুরুইল বিল, বগুড়া। ছবি: সংগৃহীত
১৩ / ১৫
-673a0cff8f95f.jpg)
কীটপতঙ্গের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াচ্ছে কাঠঠোকরা পাখি। শাজাহানপুর, বগুড়া। ছবি: সংগৃহীত
১৪ / ১৫
-673a0d1103baa.jpg)
রাখালরাসের মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের সবচেয়ে বড় উৎসব মহারাসলীলা। কমলগঞ্জ, মৌলভীবাজার। ছবি: সংগৃহীত
১৫ / ১৫

জাল নিয়ে মাছ শিকারেযাচ্ছে এক কিশোরী। মিঠামইন, কিশোরগঞ্জ। ছবি: সংগৃহীত