× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [২৪ অক্টোবর ২০২৪]

২৪ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম । আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম

ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝোড়ো বাতাসে ধানগাছ জমিতে নুইয়ে পড়েছে। নুইয়ে পড়া ধানগাছ তুলে বেঁধে দিচ্ছেন দুই কৃষক। মিঠাপুকুর, রংপুর। ছবি : সংগৃহীত


২ / ১৪


বেগুনি রঙের শিমফুলে ভরে গেছে পুরো মাচা। লাভজনক হওয়ায় অনেকেই এখন জমিতে শিম চাষ করছেন। দাপুনিয়া, পাবনা। ছবি : সংগৃহীত


৩ / ১৪


জমি থেকে আগাম জাতের আমন ধান কেটে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে তা বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মিঠাপুকুর, রংপুর। ছবি : সংগৃহীত


 ৪ / ১৪


জমি চাষ দিয়ে শীতকালীন সবজির চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। মালিগাছা, পাবনা। ছবি : সংগৃহীত


৫ / ১৪


ঘূর্ণিঝড় দানার প্রভাবে আকাশ ঢেকে গেছে কালো মেঘে। কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে তড়িঘড়ি করে ধান মাড়াই করছেন কৃষকেরা। রংপুর। ছবি : সংগৃহীত


৬ / ১৪


ওড়না দিয়ে বানানো দোলনায় ঝুলছে এক শিশু। দড়িকামালপুর, পাবনা। ছবি : সংগৃহীত


৭ / ১৪


ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বিরূপ আবহাওয়ায় নৌকা নিয়ে উপকূলে ফিরে এসেছেন জেলেরা। কয়রা, খুলনা। ছবি : সংগৃহীত


৮ / ১৪


ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছে দুই শিক্ষার্থী। দৌলতপুর, খুলনা। ছবি : সংগৃহীত


৯ / ১৪


জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনা মূল্যে এইচপিভি টিকা দেওয়া হচ্ছে। দাউদকান্দি, কুমিল্লা। ছবি : সংগৃহীত


১০ / ১৪


বাড়ির উঠানে ঝরে পড়ে আছে বৃষ্টিভেজা শিউলি ফুল। গাবতলী, বগুড়া। ছবি : সংগৃহীত


১১ / ১৪


প্লাস্টিকের তৈরি খেলনাসহ অন্যান্য পণ্য সাইকেলে সাজিয়ে বিক্রির জন্য বের হয়েছেন শফিকুল ইসলাম। গাবতলী, বগুড়া। ছবি : সংগৃহীত


১২ / ১৪


কুমিল্লা বিসিক শিল্পনগরীতে গড়ে উঠেছে প্লাস্টিকের মাদুর-পাটি তৈরির কারখানা। মাদুর-পাটি তৈরি শেষে পণ্যের চূড়ান্ত মান যাচাই করে নিচ্ছেন শ্রমিকেরা। কুমিল্লা। ছবি : সংগৃহীত


১৩ / ১৪


হারিয়ে যেতে বসেছে কাঁসা-পিতলের তৈজসপত্র। আগের মতো চাহিদাও নেই এখন আর। কুমিল্লায় হাতে গোনা কয়েকটি দোকান রয়েছে, যেখানে এসব পণ্য বিক্রি হয়। ছাতিপট্টি, কুমিল্লা। ছবি : সংগৃহীত


১৪ / ১৪


অল্প পানিতে মাছ ধরতে পলো দারুণ কাজের। বাজারে এর চাহিদাও অনেক। বাজারে বিক্রির জন্য এক কারিগর বাইসাইকেলে করে পলো নিয়ে যাচ্ছেন। নালিতাবাড়ী, শেরপুর। ছবি : সংগৃহীত 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.