× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [২৩ অক্টোবর ২০২৪]

২৩ অক্টোবর ২০২৪, ১৪:৫৭ পিএম । আপডেটঃ ২৩ অক্টোবর ২০২৪, ১৪:৫৮ পিএম

দুধ নিয়ে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টিতে ভিজে চলেছেন এক গোয়ালা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয় পাবনায়। এতে বিপাকে পড়েন বাইরে চলাচলকারী কর্মজীবীরা। দাপুনিয়া, পাবনা। ছবি: সংগৃহীত


২ / ১১


বিলের পানি এখন শুকিয়ে যাচ্ছে, তাই সেখানে ডারকি বসিয়ে মাছ ধরতে যাচ্ছেন এই ব্যক্তি। বালাচড়া, রংপুর। ছবি: সংগৃহীত


৩ / ১১


আলু চাষের জন্য জমিতে মই দিচ্ছেন কৃষক। জমিদারপাড়া, রংপুর। ছবি: সংগৃহীত


৪ / ১১


চলছে কৃষকের মাঠে মুড়িকাটা পেঁয়াজ রোপণের মৌসুম। খেতে রোপণের আগে বাড়ির উঠানে বসে গুটি পেঁয়াজ ঝাড়াই-বাছাই করে নিচ্ছেন একটি কৃষক পরিবারের সদস্যরা। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর। ছবি: সংগৃহীত


৫ / ১১


কুঁচিয়া ধরার ফাঁদ কাঁধে নিয়ে সাইকেল চালিয়ে জলাশয়ে যাচ্ছেন এই ব্যক্তি। রাজাপাড়া, কুমিল্লা। ছবি: সংগৃহীত


৬ / ১১


হুট করে নামা ঝিরিঝিরি বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেয়া পারাপারের যাত্রীরা। ডিক্রিরচর ঘাট এলাকায়, নারায়ণগঞ্জ। ছবি: সংগৃহীত


৭ / ১১


বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ও সরকারি ছুটি নিশ্চিত করা, ভাতা ও হাজিরা বোনাস বৃদ্ধিসহ নানা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকেরা। নয়ারহাট, সাভার। ছবি: সংগৃহীত


৮ / ১১


গাজীপুরের বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। পূর্ব চান্দ্রা পাশা গেট এলাকা, কালিয়াকৈর, গাজীপুর। ছবি: সংগৃহীত


৯ / ১১


খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ডিলার পয়েন্টে অপেক্ষায় ক্রেতারা। টিকাপাড়া কবরস্থান এলাকা, রাজশাহী। ছবি: সংগৃহীত


১০ / ১১


ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সুন্দরবনে ঝরছে মুষলধারে বৃষ্টি। আন্ধারমানিক টহল ফাঁড়ি, সুন্দরবন। ছবি: সংগৃহীত


১১ / ১১


ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কাজীরহাট-দাগনভূঞা সড়ক। আউরারখিল, সোনাগাজী, ফেনী। ছবি: সংগৃহীত

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.