২ / ১১
-671953e37192a.jpg)
বিলের পানি এখন শুকিয়ে যাচ্ছে, তাই সেখানে ডারকি বসিয়ে মাছ ধরতে যাচ্ছেন এই ব্যক্তি। বালাচড়া, রংপুর। ছবি: সংগৃহীত
৩ / ১১
-671953f58a463.jpg)
আলু চাষের জন্য জমিতে মই দিচ্ছেন কৃষক। জমিদারপাড়া, রংপুর। ছবি: সংগৃহীত
৪ / ১১
-67195406761ad.jpg)
চলছে কৃষকের মাঠে মুড়িকাটা পেঁয়াজ রোপণের মৌসুম। খেতে রোপণের আগে বাড়ির উঠানে বসে গুটি পেঁয়াজ ঝাড়াই-বাছাই করে নিচ্ছেন একটি কৃষক পরিবারের সদস্যরা। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর। ছবি: সংগৃহীত
৫ / ১১
-67195419da48e.jpg)
কুঁচিয়া ধরার ফাঁদ কাঁধে নিয়ে সাইকেল চালিয়ে জলাশয়ে যাচ্ছেন এই ব্যক্তি। রাজাপাড়া, কুমিল্লা। ছবি: সংগৃহীত
৬ / ১১
-6719544f7ac72.jpg)
হুট করে নামা ঝিরিঝিরি বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেয়া পারাপারের যাত্রীরা। ডিক্রিরচর ঘাট এলাকায়, নারায়ণগঞ্জ। ছবি: সংগৃহীত
৭ / ১১
-67195464c045d.jpg)
বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ও সরকারি ছুটি নিশ্চিত করা, ভাতা ও হাজিরা বোনাস বৃদ্ধিসহ নানা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকেরা। নয়ারহাট, সাভার। ছবি: সংগৃহীত
৮ / ১১
-671954bedf20b.jpg)
গাজীপুরের বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। পূর্ব চান্দ্রা পাশা গেট এলাকা, কালিয়াকৈর, গাজীপুর। ছবি: সংগৃহীত
৯ / ১১
-671954d9bf105.jpg)
খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ডিলার পয়েন্টে অপেক্ষায় ক্রেতারা। টিকাপাড়া কবরস্থান এলাকা, রাজশাহী। ছবি: সংগৃহীত
১০ / ১১
-671954ed20b6c.jpg)
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সুন্দরবনে ঝরছে মুষলধারে বৃষ্টি। আন্ধারমানিক টহল ফাঁড়ি, সুন্দরবন। ছবি: সংগৃহীত
১১ / ১১

ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কাজীরহাট-দাগনভূঞা সড়ক। আউরারখিল, সোনাগাজী, ফেনী। ছবি: সংগৃহীত