× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [১৮ অক্টোবর ২০২৪]

১৮ অক্টোবর ২০২৪, ১২:১৪ পিএম । আপডেটঃ ১৮ অক্টোবর ২০২৪, ১২:১৫ পিএম

নিজের বাগানের কলা বিক্রির আশায় বাজারে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি নারী। সাপছড়ি ফুরমোনপাড়া, রাঙামাটি। ছবি—সংগৃহীত


২ / ১০


কাপ্তাই হ্রদে জাল ফেলে চলছে মাছ শিকার। নতুন পাড়া, রাঙামাটি। ছবি—সংগৃহীত


৩ / ১০


আলু রোপণে ব্যস্ত কৃষকেরা। ঈশ্বরপুর, রংপুর। ছবি—সংগৃহীত


৪ / ১০


নিজের জমি থেকে লাউ তুলে সাজিয়ে রাখছেন কৃষক মিজানুর রহমান। বিক্রির জন্য নিয়ে যাবেন বাজারে। প্রতিটি লাউ পাইকারিতে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। জমিদারপাড়া, রংপুর। ছবি—সংগৃহীত


৫ / ১০


বাগানের কলা বিক্রির জন্য পাইকারি আড়তে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। পালিচড়া, রংপুর। ছবি—সংগৃহীত


৬ / ১০


ছোট তিন বোনের বায়না—ভাইয়ের সাইকেলে চড়বে। তাই তাদের সাইকেলে নিয়ে গ্রামের পথে ঘুরছেন এই তরুণ। কুটিরপাড়, রংপুর। ছবি—সংগৃহীত


৭ / ১০


টিকিট কেটে পুকুরে মাছ শিকারে নেমেছেন শৌখিন মৎস্যশিকারিরা। বদরপুর, কৈজুরী, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৮ / ১০


প্লাস্টিকের জারে পানি ভরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও চায়ের দোকানে সরবরাহ করেন খোকন শেখ। প্রতিটি জারের পানি ২০ টাকা দরে বিক্রি করেন। এভাবে দিনে ৭০০ থেকে ৮০০ টাকা আয় করেন তিনি। কোমরপুর, অম্বিকাপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৯ / ১০


আউশ ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। গোসাইবাড়ী, সোনাতলা, বগুড়া। ছবি—সংগৃহীত


১০ / ১০

 

বৌদ্ধধর্মাবলম্বীদের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ মঙ্গল রথযাত্রায় ফানুস ওড়ানো হচ্ছে। মারমা বাজার, বান্দরবান। ছবি—সংগৃহীত

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.