× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [৯ অক্টোবর ২০২৪]

০৯ অক্টোবর ২০২৪, ১২:০৬ পিএম । আপডেটঃ ০৯ অক্টোবর ২০২৪, ১২:০৬ পিএম

বন্যায় পানিবন্দী এক নারী সড়ক থেকে প্রয়োজনীয় বাজার করে কলার ভেলায় করে বাড়ি ফিরছেন। কাপাসিয়া, নালিতাবাড়ী, শেরপুরের।

২ / ১৯


মহাষষ্ঠীর পুণ্যলগ্নে শারদীয় দুর্গোৎসবে দেবীকে বরণের প্রথম পর্ব অধিবাসের প্রস্তুতি হিসেবে পূজার কাজে ব্যবহৃত কুলা, মাটির ঢাকনা রংতুলি দিয়ে রাঙিয়ে তুলছেন এক তরুণী। ভাটিখানা মন্দির, বরিশাল নগর। ছবি—সংগৃহীত


৩ / ১৯


বেশ কয়েক দিন ধরেই ডিমের বাজারে অস্থিরতা চলছে। পাইকারিতে প্রতি ডজন ডিম ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ৩ নম্বর রেলঘুমটি, বগুড়া। ছবি—সংগৃহীত


৪ / ১৯


বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ঢাকিরা ঢাকঢোল বাজাচ্ছেন। কটিয়াদীর পুরান বাজার, কিশোরগঞ্জ। ছবি—সংগৃহীত


৫ / ১৯


সুপারি ব্যবসায়ী আসাদুল হক লক্ষ্মীপুর থেকে সুপারি এনে তা খুচরা বাজারে বিক্রি করে। প্রতিটি সুপারি আকারভেদে ৩-৬ টাকার মধ্যে বিক্রি করে থাকে। ডুলিপাড়া, কুমিল্লা। ছবি—সংগৃহীত


৬ / ১৯


সাইকেলে করে বিভিন্ন পণ্য নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। রঘু, রংপুর। ছবি—সংগৃহীত


৭ / ১৯


ইঁদুরে কাটা ধানগাছ খেত থেকে তুলে গবাদিপশুকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন চাষি। হোসেননগর, রংপুর। ছবি—সংগৃহীত


৮ / ১৯


জলাশয়ে ফুটে আছে শাপলা ফুল। সোন্দাবাড়ী, গাবতলী, বগুড়া। ছবি—সংগৃহীত


৯ / ১৯


বিক্রির জন্য নছিমনে করে খড় নেওয়া হচ্ছে। মেকুড়া, রংপুর। ছবি—সংগৃহীত


১০ / ১৯


ছুরি, বটিসহ বিভিন্ন আকৃতির জিনিসপত্র তৈরি করেন কামারেরা। শরৎনগর বাজার, ভাঙ্গুড়া, পাবনা। ছবি—সংগৃহীত


১১ / ১৯


মেলায় দল বেঁধে কেনাকাটা চলছে। মাহিগঞ্জ, রংপুর। ছবি—সংগৃহীত


১২ / ১৯


বোনারপাড়া থেকে সান্তাহারগামী ট্রেনের ইঞ্জিনে চড়ে ঝুঁকি নিয়ে যাচ্ছেন লোকজন। সোন্দাবাড়ী, গাবতলী, বগুড়া। ছবি—সংগৃহীত


১৩ / ১৯


চরাঞ্চলের বাহন ঘোড়ার গাড়িতে করে গুটি পেঁয়াজের বস্তা নিয়ে হাটে যাচ্ছেন এক গাড়োয়ান। মাইজা মিয়ার ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর। ছবি—সংগৃহীত


১৪ / ১৯


ফেরি করে দুধের ছানা বিক্রি করছেন সুব্রত ঘোষ। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত


১৫ / ১৯


মুরগির খাবারের পাত্রে বসে আছে ঘুঘু পাখি। মাওনা, শ্রীপুর, গাজীপুর। ছবি—সংগৃহীত


১৬ / ১৯


মাঠের কৃষি থেকে শুরু করে সড়কের যানবাহন—সব ক্ষেত্রেই শ্যালো ইঞ্জিন বা মেশিনের চাহিদা ব্যাপক। নতুন ইঞ্জিনের পাশাপাশি পুরোনো ইঞ্জিন বিক্রির জন্য গড়ে উঠেছে বেশ কিছু দোকান। আকার ও কর্যক্ষমতাভেদে এসব মেশিন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪৫ হাজার টাকায়। রেলচত্বর বাজার, ভাঙ্গুড়া, পাবনা। ছবি—সংগৃহীত


১৭ / ১৯


গাছে ফুটে আছে সাদা জবা। বিন্দুবাড়ি, শ্রীপুর, গাজীপুর। ছবি—সংগৃহীত


১৮ / ১৯


বৃষ্টিতে বেড়েছে মশার উপদ্রব। মশা নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা। ছবি—সংগৃহীত


১৯ / ১৯

 

গাছের ছায়াই লেকের পাড়ে মৃদু বাতাসে ঘুমিয়ে পড়েছেন এই ব্যক্তি। চন্দ্রিমা উদ্যান, ঢাকা। ছবি—সংগৃহীত

বিষয় : একপলক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.