কোলের শিশুকে কাঁধে নিয়ে বন্যার পানি ভেঙে ত্রাণের খোঁজে যাচ্ছেন এক ব্যক্তি। জোগানিয়া কান্দাপাড়া, নালিতাবাড়ী, শেরপুর।
২ / ১৯
-6705689d24e62.jpg)
নিম্নাঞ্চল থেকে এখনো বন্যার পানি নামেনি। কলার ভেলায় চাপিয়ে এক প্রবীণ নারীকে বাড়ি থেকে পাশ্ববর্তী উঁচু সড়কে নেওয়া হচ্ছে। যোগানিয়া কান্দাপাড়া, শেরপুর। ছবি—সংগৃহীত
৩ / ১৯
-670568afc7d87.jpg)
নিম্নাঞ্চলের বন্যার পানি নেমে যাওয়ায় ইতিমধ্যে ডুবে যাওয়া ধান ভেসে উঠেছে। নিজের খেতে ধান দেখছেন এক কৃষক। উত্তর কাপাসিয়া, নালিতাবাড়ী, শেরপুর। ছবি—সংগৃহীত
৪ / ১৯
-670568cd01dc9.jpg)
পাটের তৈরি রশি বিক্রির জন্য নেওয়া হচ্ছে। কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
৫ / ১৯
-670568e251c9e.jpg)
নৌকায় করে নদীতে মাছ ধরতে এসেছেন দুই মৎস্যজীবী। কুশিয়ারা নদী, ফেঞ্চুগঞ্জ, সিলেট। ছবি—সংগৃহীত
৬ / ১৯
-670568f4482a6.jpg)
নদীতে মাছ ধরা শেষে শুকিয়ে নেওয়া হচ্ছে জাল। বালাপাড়া, কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
৭ / ১৯
-67056907a4385.jpg)
পুকুরে গোসল করতে এসে দুরন্তপনায় মেতেছে শিশুরা। জহিরপুর, পাবনা। ছবি—সংগৃহীত
৮ / ১৯
-6705691ac215e.jpg)
রেলসেতুতে ঝুঁকি নিয়ে মুঠোফোনে ছবি তুলছেন এক ব্যক্তি। তিস্তা রেলসেতু, কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
৯ / ১৯
-6705692c1d1e6.jpg)
বৈদ্যুতিক খুঁটির ওপর বসে আছে দুটি বুলবুলি পাখি। নবগ্রাম রোড, বরিশাল সদর। ছবি—সংগৃহীত
১০ / ১৯
-6705693e46043.jpg)
দুর্গাপূজা উপলক্ষে নতুন ঢাকসহ বাদ্যযন্ত্র তৈরিতে ব্যস্ত কারিগরেরা। কাউনিয়া বাসস্টান্ড, রংপুর। ছবি—সংগৃহীত
১১ / ১৯
-670569551b6e8.jpg)
দেশজুড়ে রাঙামাটির আদার বেশ চাহিদা। এর দামও বেশি। স্থানীয় পাইকারেরা আদা বিক্রির জন্য সাপ্তাহিক হাটে যাচ্ছেন। শুকরছড়ি গ্রাম, রাঙামাটি। ছবি—সংগৃহীত
১২ / ১৯
-670569693b3ab.jpg)
ইঞ্জিনচালিত ভ্যানে করে নেওয়া হচ্ছে দুর্গাপ্রতিমা। কুটিরপাড়, কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
১৩ / ১৯
-670569804b684.jpg)
জুমের ধান ঘরে তোলার পর মাড়াই শেষে রোদে শুকানোর কাজ করছেন এক পাহাড়ি। ওয়াগগাছড়া চা-বাগান, কাপ্তাই, রাঙামাটি। ছবি—সংগৃহীত
১৪ / ১৯
-6705699b15a8b.jpg)
সেদ্ধ করা ধান রোদে শুকাচ্ছেন এক নারী। দিরাজউদ্দিন মোল্লার ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর। ছবি—সংগৃহীত
১৫ / ১৯
-670569afb39be.jpg)
বিলের পানিতে পেতে রাখা জাল থেকে মাছ সংগ্রহ করছেন এক ব্যক্তি। দিরাজউদ্দিন মোল্লার ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর। ছবি—সংগৃহীত
১৬ / ১৯
-670569c802820.jpg)
পোষা ছোট ঘোড়াটিকে খাওয়াছে এক শিশু। দিরাজউদ্দিন মোল্লার ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর। ছবি—সংগৃহীত
১৭ / ১৯
-670569e197178.jpg)
ছন ও প্লাস্টিকের বেতের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রির আশায় কুমিল্লা নগরে এসেছেন মো. মান্নান মিয়া। প্রতিটি পণ্য আকারভেদে ১০০-১২০০ টাকায় বিক্রি করছেন তিনি। রানীবাজার, কুমিল্লা। ছবি—সংগৃহীত
১৮ / ১৯
-67056a0549a6f.jpg)
খেতে ধান কাটছেন এক কৃষক। দিরাজউদ্দিন মোল্লার ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর। ছবি—সংগৃহীত
১৯ / ১৯

পেয়ারাগাছের ডালে এক বন খঞ্জন। বন খঞ্জন সুন্দর-চঞ্চল এক পাখি। আমাদের দেশে শরৎ-শীতের পরিযায়ী পাখি। প্রাকৃতিক বন তথা গ্রামীণ বন-বাগানসমৃদ্ধ এলাকায় বেশি দেখা যায়। টেংরা, শ্রীপুর, গাজীপুর। ছবি—সংগৃহীত
বিষয় : একপলক ন্যাশনাল ট্রিবিউন
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
