× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [৩০ সেপ্টেম্বর ২০২৪]

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ এএম । আপডেটঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ এএম

কাপ্তাই হ্রদে ভ্রমণের মোক্ষম সময় শরৎকাল। সবুজ পাহাড় ঘেরা হ্রদের নীলাভ জলরাশিতে হালকা মিষ্টি রোদে সারা দিন ঘুরে বেড়ানো যায়। ডিসি বাংলো এলাকা, রাঙামাটি


২ / ৯


চা-বাগানের মেঠোপথ ধরে চা-পাতা তুলতে যাচ্ছেন নারী চা-শ্রমিক। লাক্কাতুরা চা-বাগান, সিলেট। ছবি—সংগৃহীত


৩ / ৯


লালশাক লাগানোর জন্য জমি প্রস্তুত করছেন কাজী কাইয়ুম। চলতি মৌসুমে এই কৃষক ২০ শতাংশ জমিতে লালশাক লাগাবেন। জালুয়াপাড়া এলাকা, কুমিল্লা। ছবি—সংগৃহীত


৪ / ৯


কম মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের চাল-আটা সংগ্রহ করতে ভোরবেলা থেকেই দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তাঁরা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি আটা সংগ্রহ করতে পারবেন। শোভারামপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৫ / ৯


আড়ত থেকে কতবেল কিনে রোদে শুকাতে দিচ্ছেন এক খুচরা বিক্রেতা। কতবেল রোদে পেকে গেলে আকার অনুযায়ী ১০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি করবেন তিনি। কদমতলা। ছবি—সংগৃহীত


৬ / ৯


নদের জলে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। বানার নদ, শ্রীপুর, গাজীপুর। ছবি—সংগৃহীত


৭ / ৯


বাড়ির গবাদিপশুর খাবারের জন্য মাঠ থেকে ঘাস সংগ্রহ করছেন এক কৃষক। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৮ / ৯


ফুলকপিখেতে নিড়ানি দিতে ব্যস্ত দুই কৃষক। কয়েক দিন পরেই ফুলকপি বিক্রি শুরু হবে। বাদিয়াচড়া গ্রাম, শিবগঞ্জ, বগুড়া। ছবি—সংগৃহীত


৯/ ৯

 

বাড়ির পাশের বিল থেকে শাপলার ডাঁটা তুলে গ্রামীণ পাকা সড়কের ধারে বসে মালা বানিয়ে হাতে, গলায় ও কানে পরে সাজগোজ করছে শিশু-কিশোরীরা। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.