২ / ১০
-66f901c1b8065.jpg)
বিলের পানিতে কলাগাছের ভেলায় বসে বড়শি দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। আঠারো মাইল, ডুমুরিয়া, খুলনা। ছবি—সংগৃহীত
৩ / ১০
-66f901d131506.jpg)
কাপ্তাই হ্রদে কাচকি জাল ফেলে মাছ ধরছেন কয়েকজন জেলে। কাপ্তাই হ্রদে কাচকি মাছের ভরা মৌসুম চলছে এখন। রাঙামাটি। ছবি—সংগৃহীত
৪ / ১০
-66f901f71afe6.jpg)
কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। এক মাসের বেশি সময় ধরে পানিতে ডুবে থাকায় সেতুর কাঠের পাতাটন পচে নষ্ট হয়ে যাচ্ছে। ডিয়ার পার্ক, রাঙামাটি। ছবি—সংগৃহীত
৫ / ১০
-66f90213218fd.jpg)
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পোষা প্রাণীদের বিনা মূল্যে জলাতঙ্কের টিকা ও চিকিৎসা দেওয়া হয়। প্রাণিসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতাল, নারায়ণগঞ্জ। ছবি—সংগৃহীত
৬ / ১০
-66f90235a9adb.jpg)
সড়ক প্রশস্ত ও সংস্কার করা হয়েছে কিছুদিন আগে। এর মধ্যেই সড়কে জমেছে পানি, তৈরি হয়েছে খানাখন্দ। ছবিলাপুর, ঘোষেরপাড়া, মেলান্দহ, জামালপুর। ছবি—সংগৃহীত
৭ / ১০
-66f9024f21261.jpg)
ধানের খড় নছিমনে সাজিয়ে গ্রাম থেকে শহরে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর। ছবি—সংগৃহীত
৮ / ১০
-66f9025f9a4aa.jpg)
গ্যাসের জন্য ফিলিং স্টেশনের কাছে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ সারি। ঢাকা-সিলেট মহসড়ক, পশ্চিম কুট্টাপাড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। ছবি—সংগৃহীত
৯ / ১০
-66f9027c1820b.jpg)
বন্যার প্রায় দেড় মাস পরও জলাবদ্ধতা কাটেনি। এতে ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা। মনোহরগঞ্জ, কুমিল্লা। ছবি—সংগৃহীত
১০ / ১০

তিস্তা নদীর পানি বেড়ে ডুবে গেছে ধানখেত। গবাদিপশুকে খাওয়াতে ডুবে যাওয়া ধানগাছ কেটে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ভুল্লিরহাট, কালীগঞ্জ। ছবি—সংগৃহীত