× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [২৫ সেপ্টেম্বর ২০২৪]

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পিএম । আপডেটঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পিএম


১ / ১১


বৃষ্টিতে ভিজে ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছেন বাজারে। শিবগঞ্জ এলাকা, সিলেট। ছবি—সংগৃহীত

 

২ / ১১


আড়ত থেকে আদা কিনে রোদে শুকাতে দিয়েছেন আবু ইউসুফ আলী। শুকিয়ে যাওয়া আদা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবেন তিনি। খাউড়া সেতু এলাকা, শাজাহানপুর, বগুড়া। ছবি—সংগৃহীত


৩ / ১১


খেত থেকে পেঁপে তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন চাষিরা। কলাকোপা গ্রাম, গাবতলী, বগুড়া। ছবি—সংগৃহীত


৪ / ১১


অতি বৃষ্টিতে কপিগাছের গোড়া পচে গেছে। শেষ মুহূর্তে গাছগুলো বাঁচানোর চেষ্টা করছেন এক কৃষক। দৌলতদিয়া নাসির সরদার পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী। ছবি—সংগৃহীত


৫ / ১১


বুনো লতায় প্রজাপতি। হোগলাবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা। ছবি—সংগৃহীত


৬ / ১১


বরিশাল থেকে আনা হয়েছে মুড়ি। এরপর সেগুলো ট্রাক থেকে নামিয়ে বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। গোয়ালচামট এলাকা, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৭ / ১১


রিং স্ল্যাব এখনো শৌচাগারসহ নানা কাজে ব্যবহার করা হয়। নিজের তৈরি কিছু রিং স্ল্যাব বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন এই কুমার। প্রতিটি রিং স্ল্যাব বিক্রি করবেন ৬০ থেকে ৭০ টাকায়। মেকুড়া এলাকা, রংপুর। ছবি—সংগৃহীত


৮ / ১১


গ্রামে ঘুরে ঘুরে খামারিদের কাছ থেকে দুধ কিনে তা শহরে বিক্রি করেন এই ব্যবসায়ী। প্রতি লিটার দুধ কেনেন ৪৫ থেকে ৪৮ টাকায়। বিক্রি করেন সামান্য লাভে, ৫০ টাকায়। দেওয়ানটুলি এলাকা, রংপুর। ছবি—সংগৃহীত


৯ / ১১


কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে মারা যাচ্ছে নিচু এলাকার সবজির গাছ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আগাম শিমের চাষ করা কৃষকেরা। এমনই এক শিমখেতে গাছ বাঁচানোর চেষ্টা করছেন এক কৃষক। মনিদহ, পাবনা। ছবি—সংগৃহীত


১০ / ১১


মহাসড়কে নিষেধাজ্ঞা থাকার পরও দ্রুতগামী বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তিন চাকার অবৈধ যানবাহন। এমন ঝুঁকিপূর্ণ চলাচলে মহাসড়কে প্রাণহানি বাড়ছে। ঢাকা-পাবনা মহাসড়ক, রাজাপুর, পাবনা। ছবি—সংগৃহীত


১১ / ১১

 

মহাসড়ক বিভাজকে ফুটে আছে নানা রঙের দৃষ্টিনন্দন পর্তুলিকা ফুল। দেশের অনেক স্থানে যা ঘাসফুল হিসেবেও পরিচিত। ধর্মদাস এলাকা, রংপুর। ছবি—সংগৃহীত

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.