অ্যালুমিনিয়ামের গৃহস্থালি পণ্য নিয়ে বিক্রির জন্য গ্রামের মেঠো পথ দিয়ে যাচ্ছেন এক ফেরিওয়ালা। মীরবাগ এলাকা, কাউনিয়া, রংপুর
বিল থেকে পদ্ম তুলে মহাসড়কের ধারে বিক্রি করছেন এক ব্যক্তি। প্রতিটি পদ্মের দাম রাখছেন পাঁচ টাকা। বেতানী বিল, কাউনিয়া, রংপুর।
বাজারের সবজি হিসেবে এখন শাপলার বেশ কদর। বিল থেকে শাপলা তুলে ভ্যানে সাজিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন বিক্রেতা জহির শেখ। বাজারে নিয়ে প্রতি আঁটি শাপলা ১০ টাকায় বিক্রি করবেন তিনি।
স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান কাটছেন চাষিরা। ধান কেটে জমিতেই মাড়াই করছেন কয়েকজন চাষি।
খাবারের জন্য আউশ ধান বাড়ির উঠানের তাফালে (চুলায়) সিদ্ধ করছেন রুখসানা বেগম নামের এক নারী। ধান রোদে শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে চাল করা হবে। সজনী রায়ের ডাঙ্গী এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর।
বিক্রির জন্য কৃষকেরা পাট নিয়ে জড়ো হয়েছেন কানাইপুরের সাপ্তাহিক হাটে। হাটে প্রতি মণ পাট ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কানাইপুর এলাকা, কানাইপুর, ফরিদপুর।
প্রকৃতিতে এখন শরৎকাল। তারপরও গরমে হাঁসফাঁস অবস্থা। চলন্ত রিকশায় পানিতে তৃষ্ণা মেটাচ্ছে এক শিক্ষার্থী। পাশে ছাতা হাতে বসে আছেন অভিভাবক। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট।
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে দেশব্যাপী চলছে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। এ উপলক্ষে কুমিল্লার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের চার শতাধিক শিক্ষার্থীর ভেতর বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সার্বিকভাবে যুক্ত আছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। কোটবাড়ি এলাকা, কুমিল্লা।
ধানের খেতে আগাছা তুলতে নিড়ানি দিচ্ছেন কৃষক নুর মোহাম্মদ। ঝাউখোলা এলাকা, কানাইপুর, ফরিদপুর।
কৈয়া নদীতে নৌকায় দাঁড়িয়ে জাল ফেলে মাছ ধরছেন একজন। টিয়াবুনিয়া, ডুমুরিয়া, খুলনা।
১ / ১০
-66f2fc8a4745b.jpg)
খাবারের জন্য আউশ ধান বাড়ির উঠানের তাফালে (চুলায়) সিদ্ধ করছেন রুখসানা বেগম নামের এক নারী। ধান রোদে শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে চাল করা হবে। সজনী রায়ের ডাঙ্গী এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত
২ / ১০
-66f2fc6911b1d.jpg)
স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান কাটছেন চাষিরা। ধান কেটে জমিতেই মাড়াই করছেন কয়েকজন চাষি। ঈশ্বরপুর এলাকা, রংপুর। ছবি—সংগৃহীত
৩ / ১০
-66f2fc4a94018.jpg)
বাজারের সবজি হিসেবে এখন শাপলার বেশ কদর। বিল থেকে শাপলা তুলে ভ্যানে সাজিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন বিক্রেতা জহির শেখ। বাজারে নিয়ে প্রতি আঁটি শাপলা ১০ টাকায় বিক্রি করবেন তিনি। বদরপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর। ছবি—সংগৃহীত
৪ / ১০
-66f2fc2ae263c.jpg)
বিল থেকে পদ্ম তুলে মহাসড়কের ধারে বিক্রি করছেন এক ব্যক্তি। প্রতিটি পদ্মের দাম রাখছেন পাঁচ টাকা। বেতানী বিল, কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
৫ / ১০
-66f2fc12239d9.jpg)
অ্যালুমিনিয়ামের গৃহস্থালি পণ্য নিয়ে বিক্রির জন্য গ্রামের মেঠো পথ দিয়ে যাচ্ছেন এক ফেরিওয়ালা। মীরবাগ এলাকা, কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
৬ / ১০
-66f2fcb69d52a.jpg)
বিক্রির জন্য কৃষকেরা পাট নিয়ে জড়ো হয়েছেন কানাইপুরের সাপ্তাহিক হাটে। হাটে প্রতি মণ পাট ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কানাইপুর এলাকা, কানাইপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত
৭ / ১০
-66f2fce392b74.jpg)
প্রকৃতিতে এখন শরৎকাল। তারপরও গরমে হাঁসফাঁস অবস্থা। চলন্ত রিকশায় পানিতে তৃষ্ণা মেটাচ্ছে এক শিক্ষার্থী। পাশে ছাতা হাতে বসে আছেন অভিভাবক। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট। ছবি—সংগৃহীত
৮ / ১০
-66f2fd16e990f.jpg)
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে দেশব্যাপী চলছে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। এ উপলক্ষে কুমিল্লার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের চার শতাধিক শিক্ষার্থীর ভেতর বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সার্বিকভাবে যুক্ত আছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। কোটবাড়ি এলাকা, কুমিল্লা। ছবি—সংগৃহীত
৯ / ১০
-66f2fd57e091c.jpg)
ধানের খেতে আগাছা তুলতে নিড়ানি দিচ্ছেন কৃষক নুর মোহাম্মদ। ঝাউখোলা এলাকা, কানাইপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত
১০ / ১০

কৈয়া নদীতে নৌকায় দাঁড়িয়ে জাল ফেলে মাছ ধরছেন একজন। টিয়াবুনিয়া, ডুমুরিয়া, খুলনা। ছবি—সংগৃহীত
বিষয় : একপলক
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
