× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [২১ সেপ্টেম্বর ২০২৪]

২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ এএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ এএম


১ / ১৫


কালিদাস পাহালিয়া নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে সুলতানপুর-মজুপুর সড়ক। সোনাগাজী। ছবি—সংগৃহীত


২ / ১৫


অসহনীয় রোদ আর গরমে পুকুরের পানিতে গোসল করছে শিশু। সিলেট। ছবি—সংগৃহীত


৩ / ১৫


ঝিরিঝিরি বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথায় থার্মোকলের টুকরা ধরে গন্তব্যে ছুটছেন একজন। উকিলপাড়া, নারায়ণগঞ্জ। ছবি—সংগৃহীত


৪ / ১৫


গবাদিপশুর খাবার ধানের খড় বিক্রি করতে শহরে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। বদরপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৫ / ১৫


গ্রাম এলাকায় ঘুরে ঘুরে মাছের পোনা বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। রুই-কাতলা মাছের ৪ থেকে ৫ ইঞ্চি সাইজের পোনা ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। ঠেনঠেনিয়া, সালথা, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৬ / ১৫


নিজের পুকুরের মাছের খাবারের জন্য বিল থেকে শেওলা তুলছেন মৎস্যচাষি জাফর শেখ। সালথা, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৭ / ১৫


বাঁশগুলো নেওয়া হবে ফরিদপুরের সদরপুরে। তাই এগুলোকে দিয়ে ভেলা বানিয়ে ভাসিয়ে নেওয়া হবে। নগরকান্দা, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৮ / ১৫


কুমার নদে কারেন্ট জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। নগরকান্দা, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৯ / ১৫


জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পটুয়াখালী। ছবি—সংগৃহীত


১০ / ১৫


আগাম জাতের আমন ধান কাটছেন কৃষক। শাহবাজপুর, রংপুর। ছবি—সংগৃহীত


১১ / ১৫


বাঁশের কঞ্চি দিয়ে তির-ধনুক তৈরি করে ধানখেতের আইল পথ দিয়ে খেলছে একদল শিশু। রংপুর। ছবি—সংগৃহীত


১২ / ১৫


তীব্র রোদে প্রসাধন ও গৃহস্থালি মালামালের রং নষ্ট হয়ে যাবে, তাই কাপড় দিয়ে ঢেকে বিক্রি করতে বেড়িয়েছেন এই ফেরিওয়ালারা। রংপুর। ছবি—সংগৃহীত


১৩ / ১৫


বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তীব্র যানজটের সৃষ্টি করে। গাজীপুর। ছবি—সংগৃহীত


১৪ / ১৬


শুরু হয়েছে শিখো-প্রথম আলোর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। হাসন রাজা মিলনায়তন, সুনামগঞ্জ। ছবি—সংগৃহীত


১৫ / ১৫

 

পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চারজন নিহত ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এমন পরিস্থিতিতে রাঙামাটিতে সতর্ক প্রহরায় বিজিবির সদস্যদের দেখা যায়। রাঙামাটি। ছবি—সংগৃহীত



বিষয় : একপলক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.