× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [১৭ সেপ্টেম্বর ২০২৪]

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ এএম । আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ এএম


১ / ১৩


অ্যালুমিনিয়ামের পাতিল বিক্রির জন্য গ্রামে ঘুরছেন ফেরিওয়ালা। বাইশটিলা, সিলেট। ছবি—সংগৃহীত


২ / ১৩


এক মাসের বেশি সময় ধরে রাঙামাটি শহরের সাধনাপুর লুম্বিনী রাঙা সড়ক পানি ডুবে আছে। জলাবদ্ধতায় প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় মানুষকে। সাধনাপুর লুম্বিনী রাঙা সড়ক, রাঙামাটি। ছবি—সংগৃহীত


৩ / ১৩


ফেলনা প্লাস্টিকের গুঁড়া রোদে শুকিয়ে বস্তায় ভরছেন শ্রমিক। পুরোনো প্লাস্টিকের গুঁড়া গলিয়ে নতুন প্লাস্টিকের জিনিসপত্র তৈরির জন্য নেওয়া হয় কারখানায়। আড়ংঘাটা, খুলনা। ছবি—সংগৃহীত


৪ / ১৩


প্লাস্টিকের নানা ধরনের খেলনা বিক্রির জন্য সাজিয়ে নিচ্ছেন বিক্রেতা। বেলস পার্ক, বরিশাল। ছবি—সংগৃহীত


৫ / ১৩


কৃষক তোতা মিয়া নিজের ২৫ শতাংশ জমিতে চাষ করেছে কচুর ছড়া। সেই ছড়া এখন পরিপূর্ণ হওয়ায় তুলতে শুরু করেছেন। তালুকপাড়া, বরুড়া, কুমিল্লা। ছবি—সংগৃহীত


৬ / ১৩


শৌখিন মৎস্যশিকারিরা দল বেঁধে পলো নিয়ে জলাশয়ে শিকারে নেমেছেন। মাছ ধরা পড়ুক আর না পড়ুক, দল বেঁধে মাছ ধরার আনন্দে মেতেছেন সবাই। সাওড়াতলী, কুমিল্লা। ছবি—সংগৃহীত


৭ / ১৩


সামনে শীতকাল আসছে। তাই নিবিড় মনে বাড়ির উঠানে বসে কাঁথা সেলাই করছেন এই তরুণী। পানবাড়ি, রংপুর। ছবি—সংগৃহীত


৮ / ১৩


বৃষ্টিতে পানের বরজের মাটি সরে গেছে। তাই পানগাছের গোড়ায় মাটি ফেলে উঁচু করছেন চাষি। হরিদেবপুর, রংপুর। ছবি—সংগৃহীত


৯ / ১৩


মধুপূর্ণিমা উপলক্ষে সমবেত হয়েছেন পুণ্যার্থীরা। রাজগুরু বৌদ্ধবিহার, বান্দরবান। ছবি—সংগৃহীত


১০ / ১৩


৬০ শতক জমিতে নিজের চাষ করা শসাগাছে ওষুধ দিচ্ছেন কৃষক। ক্যমলং, বান্দরবান। ছবি—সংগৃহীত


১১ / ১৩


প্রখর রোদে পথচলা দায়। তবু থেমে থাকে না কর্মব্যস্ত জীবন। বাইশটিলা, সিলেট। ছবি—সংগৃহীত


১২ / ১৩


পথের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন কাঠগোলাপ ফুল। মড়িয়া, গাবতলী, বগুড়া। ছবি—সংগৃহীত


১৩ / ১৩


রঙ্গন ফুলে প্রজাপতি। মড়িয়া, গাবতলী, বগুড়া। ছবি—সংগৃহীত



বিষয় : একপলক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.