× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [১৩ সেপ্টেম্বর ২০২৪]

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ এএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৬ পিএম

থান কাপড় বিক্রি করতে গ্রামের পথে ছুটছেন ক্ষুদ্র ব্যবসায়ী শরিফুল ইসলাম


১ / ১০


খালের পানিতে বরশি দিয়ে মাছ শিকার করছে দুই শিশু। বারোখাদা, ঈশান গোপালপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত

 

২ / ১০


থান কাপড় বিক্রি করতে গ্রামের পথে ছুটছেন ক্ষুদ্র ব্যবসায়ী শরিফুল ইসলাম। শুকানচকি, রংপুর। ছবি—সংগৃহীত


৩ / ১০


বুনো হলুদ ফুলের মধুতে মজেছে কালো ভ্রমর। রায়েরমহল, খুলনা। ছবি—সংগৃহীত


৪ / ১০


কুমিল্লা নগরে মশার উপদ্রব বেড়েছে। মশা মারতে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন সিটি করপোরেশনের এক কর্মী। নিউমার্কেট, কুমিল্লা। ছবি—সংগৃহীত


৫ / ১০


গবাদিপশুর খাদ্য হিসেবে বাজার থেকে শুকনা খড় নিয়ে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে ফিরছেন এই ব্যক্তি। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর। ছবি—সংগৃহীত


৬ / ১০


আমড়া বাছাই করছেন ব্যাপারীরা। প্রতি মণ আমড়া আকার ও মান অনুযায়ী ৮ শ থেকে ১২ শ টাকায় বিক্রি করা হচ্ছে। এসব আমড়া পাঠানো হবে ঢাকা, চট্টগ্রামের বাজারে। আন্দাকুল, আটঘর-কুরিয়ানা, পিরোজপুর। ছবি—সংগৃহীত


৭ / ১০


শালবনের ভেতর খাবারের খোঁজে একটি কানাকোয়া পাখি। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর। ছবি—সংগৃহীত


৮ / ১০


গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কের পাশে খালের পানিতে বসানো ভেসাল জাল দিয়ে মাছ শিকার করছেন স্থানীয় এক জেলে। গোয়ালন্দ, রাজবাড়ী। ছবি—সংগৃহীত


৯ / ১০


বিক্রির আশায় অ্যালুমিনিয়াম স্টিল ও ফাউন্ড্রি শিল্পে তৈরি বিভিন্ন ধরনের পণ্য সাজিয়েছেন নিলু মিয়া। চাঁদনী বাজার, বগুড়া। ছবি—সংগৃহীত


১০ / ১০


ভাদ্রের গরমে হাঁসফাঁস অবস্থা। এই গরমে অনেকেই শরবত খেতে পছন্দ করেন। ঠান্ডা শরবত বিক্রির জন্য বরফ খণ্ড খণ্ড করে নিচ্ছেন জিহাদ হোসেন। টেম্পল সড়ক, বগুড়া। ছবি—সংগৃহীত

বিষয় : একপলক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.