× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [৮ সেপ্টেম্বর ২০২৪]

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ এএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

আসছে শারদীয় দুর্গাপূজা। পূজার সময় বিভিন্ন মণ্ডপের সামনে বসবে মেলা। সেই মেলায় বিক্রির জন্য মাটির তৈরি ব্যাংক ও খেলনায় রঙের আঁচড় দিচ্ছেন মৃৎশিল্পী শেফালী রানী পাল।


১ / ১৭


প্রাথমিকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হয়েছে। তাতে অংশ নিয়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি—সংগৃহীত

 

২ / ১৭


৪০ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন কৃষক হাফিজ। সেই লাউখেত পরিচর্যার কাজ করছেন তিনি। বড় ধর্মপুর, কুমিল্লা। ছবি—সংগৃহীত


৩ / ১৭


প্রখর রোদ থেকে রক্ষায় ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছে নগরবাসী। ফার্মগেট, ঢাকা। ছবি—সংগৃহীত


 ৪ / ১৭


সৌন্দর্যবর্ধনে পদচারী–সেতুতে লাগানো গাছের টবে জমেছে বৃষ্টির পানি। এই পানিতে মশার প্রজনন হতে পারে। ছড়াতে পারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, চলতি মাসে রাজধানীতে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। নদ্দা বাসস্ট্যান্ড, বারিধারা, ঢাকা। ছবি—সংগৃহীত


৫ / ১৭


আসছে শারদীয় দুর্গাপূজা। পূজার সময় বিভিন্ন মণ্ডপের সামনে বসবে মেলা। সেই মেলায় বিক্রির জন্য মাটির তৈরি ব্যাংক ও খেলনায় রঙের আঁচড় দিচ্ছেন মৃৎশিল্পী শেফালী রানী পাল। ভাজন ডাঙা পালপাড়া, ফরিদপুর। ছবি—সংগৃহীত


৬ / ১৭


পাট কেটে জাগ দেওয়ার জন্য ঘোড়ার গাড়িতে করে নেওয়া হচ্ছে জলাধারে। একসময় দ্রুতগামী যান হিসেবে ঘোড়ার গাড়ির কদর থাকলেও বর্তমানে শুধু মালামাল পরিবহনের দেখা মেলে এ যানের। ঢাকা-পাবনা মহাসড়ক, জালালপুর, পাবনা। ছবি—সংগৃহীত


৭ / ১৭


তিস্তা নদীর ভাঙনে হুমকির মুখে নদীপাড়ের ফসলি জমি, বাড়িঘর ও বসতভিটা। শংকরদহ এলাকা, গঙ্গাচড়া, রংপুর। ছবি—সংগৃহীত


৮ / ১৭


মাথায় ঝুড়ি নিয়ে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যাচ্ছেন কৃষক। রতনপুর বাজার, কুমিল্লা। ছবি—সংগৃহীত


৯ / ১৭


মাড়াইয়ের পর শূন্যে ছুড়ে ধান থেকে চিটা আলাদা করছেন কৃষক মো. হারুন। সাহেরখালী, মিরসরাই, চট্রগ্রাম। ছবি—সংগৃহীত


১০ / ১৭


শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখনই। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর। ছবি—সংগৃহীত


১১ / ১৭


তিস্তার চরে আমন ধানের খেতে নিড়ানি দিচ্ছেন নারী কৃষিশ্রমিকেরা। ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর। ছবি—সংগৃহীত


১২ / ১৭


ডালে ডালে ঘুরছে কাঠবিড়ালি। বানরগাতী, খুলনা। ছবি—সংগৃহীত


১৩ / ১৭


শিকারের জন্য উড়ছে পাখিটি। রসুলপুর, বরিশাল। ছবি—সংগৃহীত


১৪ / ১৭


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বানানোর কাজ চলছে। মনসাবাড়ি, বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা। ছবি—সংগৃহীত


১৫ / ১৭


খেত থেকে বেগুন তুলছেন কিষানি। সাপছড়ি মধ্যপাড়া এলাকা, রাঙামাটি। ছবি—সংগৃহীত


১৬ / ১৭


গ্রামে গ্রামে ঘুরে দুধ সংগ্রহের জন্য বের হয়েছেন একদল গোয়ালা। নুরুইল গ্রাম, বগুড়া। ছবি—সংগৃহীত


১৭ / ১৭


মাছ শিকারের জন্য ডারকি ফাঁদ ফেলছেন এক ব্যক্তি। শাখারিয়া গ্রাম, বগুড়া। ছবি—সংগৃহীত




বিষয় : একপলক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.