১ / ১৮

ভ্যাপসা গরম থেকে বাঁচতে আইসক্রিম খাচ্ছেন একজন। সুরমা পয়েন্ট, সিলেট। ছবি—সংগৃহীত
২ / ১৮

ঢাকি নদীর বাঁধ ভেঙে প্রায় চারটি গ্রাম প্লাবিত হয়। স্থানীয় জনগণ ও প্রশাসন মিলে প্রথমে বালু দিয়ে জিও টিউব নির্মাণ করে, পরে মাটি কেটে বাঁধটি মেরামত করেন। খোনা, দাকোপ, খুলনা। ছবি—সংগৃহীত
৩ / ১৮

ছেঁটে দেওয়া গাছের ডালপালা বিদ্যুতের তারে ঝুলে আছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। কল্যাণপুর পেট্রলপাম্প এলাকা, রাঙামাটি। ছবি—সংগৃহীতমা
৪ / ১৮

বাঁশের ভেলা তৈরি হচ্ছে। এগুলো ফরিদপুরে নেওয়া হবে। বালাপাড়া, কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
৫ / ১৮

বন্যার পানি নেমে যাওয়ায় কৃষক নতুন করে চাষাবাদ শুরু করেছেন। জমিতে লাগানো হচ্ছে আমন ধানের চারা। বুড়িচং, কুমিল্লা। ছবি—সংগৃহীত
৬ / ১৮

পাট থেকে আঁশ ছাড়িয়ে পাটকাঠিগুলো সড়কের দুই পাশে শুকাতে দিয়েছেন কৃষক। গোট্টি, সালথা, ফরিদপুর। ছবি—সংগৃহীত
৭ / ১৮

গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়ি। উজান থেকে ভেসে আসা গাছগাছালির ডালপালা সংগ্রহ শেষে ঘরে ফিরছেন এক নারী। বুড়িচং, কুমিল্লা। ছবি—সংগৃহীত
৮ / ১৮

রেলসেতুতে যেকোনো যানবাহন প্রবেশ নিষিদ্ধ। তবু ঝুঁকি নিয়ে চলাচল করছে অনেকে। তিস্তা রেলসেতু, কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
৯ / ১৮

দেশের বিভিন্ন স্থানে একই সময়ে একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে গাইছেন অংশগ্রহণকারীরা। আলুপট্টি মোড়, রাজশাহী। ছবি—সংগৃহীত
১০ / ১৮

দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্রের দোকানে ঢাকঢোলসহ নানা বাদ্যযন্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
১১ / ১৮

বিলের পানি থেকে শাপলা তুলছে নারী শিশুরা। মীরের গোট্টি, সালথা, ফরিদপুর। ছবি—সংগৃহীত
১২ / ১৮

শরতের কোমল, শান্ত-স্নিগ্ধ প্রকৃতি। লাক্কাতুরা, সিলেট। ছবি—সংগৃহীত
১৩ / ১৮

চা-গাছের কচি পাতার ওপর বসেছে ফড়িং। লাক্কাতুরা, সিলেট। ছবি—সংগৃহীত
১৪ / ১৮

সিলেটে কাজে যাচ্ছেন দুই নারী চা-শ্রমিক। মালনীছড়া চা-বাগান, সিলেট। ছবি—সংগৃহীত
১৫ / ১৮

বাইসাইকেলে প্রসাধনী ও গৃহস্থালি পণ্য বিক্রি করতে বেরিয়েছেন ফেরিওয়ালারা। ভূতছাড়া, কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
১৬ / ১৮

রামচন্দ্রপুর এলাকার একটি হিমাগারে শ্রমিকেরা আলু বাছাই করছেন। কাউনিয়া, রংপুর। ছবি—সংগৃহীত
১৭ / ১৮

বিদ্যুতের তারে বসে আছে একঝাঁক কবুতর। ভেরামতলী, শ্রীপুর, গাজীপুর। ছবি—সংগৃহীত
১৮ / ১৮

বীজতলা থেকে আমন ধানের চারা বিক্রির জন্য তুলছেন কৃষকেরা। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা। ছবি—সংগৃহীত