× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [৬ সেপ্টেম্বর ২০২৪]

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৯ পিএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৫ পিএম

মিষ্টিকুমড়া ভর্তি থুরুং মাথায় চাপিয়ে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন মা ও মেয়ে।


১ / ১৬


স্ত্রী পলি রানী পালকে সঙ্গে নিয়ে মাটির তৈরি তৈজসপত্র পোড়ানোর জন্য ভাটায় সাজাচ্ছেন স্বপন কুমার পাল। পসরা পালপাড়া, কৈজুরী, ফরিদপুর। ছবি—সংগৃহীত 

 

২ / ১৬


বাড়ির পুকুরে জাল ফেলে মাছ ধরছেন মোস্তফা শেখ। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর। ছবি—সংগৃহীত 


৩ / ১৬


খাবারের খোঁজে ডালে বসেছে বুলবুলি পাখি। চলেরহাট, খুলনা। ছবি—সংগৃহীত


৪ / ১৬


দেয়ালে বসে খুনসুটিতে মেতেছে জোড়া ঘুঘু। মাদলা, শাজাহানপুর, বগুড়া। ছবি—সংগৃহীত

৫ / ১৬


মিষ্টিকুমড়া ভর্তি থুরুং মাথায় চাপিয়ে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন মা ও মেয়ে। এম্পুপাড়া, চিম্বুক, বান্দরবান। ছবি—সংগৃহীত


৬ / ১৬


গ্রামে গ্রামে ঘুরে পাটকাঠি কিনে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা। প্রতি ১০০ আঁটি পাটকাঠি ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়। গোড়রী, দেবোত্তর, আটঘরিয়া, পাবনা। ছবি—সংগৃহীত


৭ / ১৬


মুলাখেতে নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া। ছবি—সংগৃহীত


৮ / ১৬


চাষ করা দেশি জাতের মাল্টার অস্থায়ী পাইকারি বাজার বসেছে। প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর। ছবি—সংগৃহীত


৯ / ১৬


বর্ষা মৌসুমে ধানখেতে মাছ এসেছে। পানি শুকিয়ে যাওয়ায় সেচ দিয়ে মাছ ধরছেন বাবা–ছেলে। জানকি, রংপুর। ছবি—সংগৃহীত


১০ / ১৬


সিমেন্ট দিয়ে তৈরি খুঁটি ঘরবাড়িসহ নানা কাজে ব্যবহার হয়। প্রতিটি খুঁটি আকারভেদে ১৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হয়। গাজীর মোড়, মিঠাপুকুর, রংপুর। ছবি—সংগৃহীত


১১ / ১৬


বাঁশের তৈরি মুরগির খাঁচা ফেরি করে বিক্রির আশায় বেরিয়েছেন এই ব্যক্তি। পাগলারহাট, মিঠাপুকুর, রংপুর। ছবি—সংগৃহীত


১২ / ১৬


বাড়ির উঠানে খাঁচা তৈরিতে ব্যস্ত দুই ব্যক্তি। লতিবপুর, মিঠাপুকুর, রংপুর। ছবি—সংগৃহীত


১৩ / ১৬


ফুলের মধু খেতে এসেছে ভ্রমর। মরংছড়ি বটতলী মোন, রাঙামাটি। ছবি—সংগৃহীত


১৪ / ১৬


ভাওয়াল বনাঞ্চলের কিছু জায়গায় এখনো বানরের বসতি আছে। উন্মুক্ত শালবনে গাছের ডালে বসে আছে একটি বানর। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর। ছবি—সংগৃহীত


১৫ / ১৬


মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ১ সেপ্টেম্বর। নতুন জাল তৈরির কাজে ব্যস্ত জেলেরা। বিলাইছড়ি পাড়া, রাঙামাটি। ছবি—সংগৃহীত


১৬ / ১৬


চালতা ফল বিক্রির আশায় রাঙামাটি শহরের দিকে রওনা হয়েছেন এক নারী। পাহাড়ে এ ফলের বেশ চাহিদা রয়েছে। শহরের লুম্বিনী গেট, রাঙামাটি। ছবি—সংগৃহীত

বিষয় : একপলক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.