১ / ১৭
-66d9d1cc27fae.jpg)
সাগরে মাছ ধরতে যাবে বলে প্রস্তুত হচ্ছে ট্রলারটি। পুরোনো ফেরিঘাট, বাগেরহাট। ছবি—সংগৃহীত
২ / ১৭
-66d9d168572b6.jpg)
সবুজ চা-বাগানের ভেতরের পথ ধরে গরু নিয়ে যাচ্ছেন এক চা-শ্রমিক। লাক্কাতুরা চা-বাগান, সিলেট। ছবি—সংগৃহীত
৩ / ১৭
-66d9d172939e3.jpg)
চা-বাগানের পুকুরে ফুটেছে লাল শাপলা ফুল। সবুজ চা-বাগানে লাল শাপলার এমন সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। লাক্কাতুরা চা-বাগান, সিলেট। ছবি—সংগৃহীত
৪ / ১৭
-66d9d1eac2285.jpg)
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ, তারপরও চলছে রিকশাটি। সুয়াগাজি, কুমিল্লা। ছবি—সংগৃহীত
৫ / ১৭
-66d9d1f6082d3.jpg)
বন্যার পানি কমে যাওয়ায় কোমরসমান পানিতে নেমে মাছ শিকারে ব্যস্ত এক মৎস্যশিকারি। বল্লভপুর, কুমিল্লা। ছবি—সংগৃহীত
৬ / ১৭
-66d9d2002ccd5.jpg)
রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী ওড়না বুননের কাজে ব্যস্ত। বোদিপুর, রাঙামাটি। ছবি—সংগৃহীত
৭ / ১৭
-66d9d20954cf9.jpg)
তুলাখেতের আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত এক নারী। সাপছড়ি বোদিপুর, রাঙামাটি। ছবি—সংগৃহীত
৮ / ১৭
-66d9d213ef2bb.jpg)
ধান সেদ্ধ করে শুকাতে দিচ্ছেন গৃহবধূ। কাজেম মাতুব্বরের ডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর। ছবি—সংগৃহীত
৯ / ১৭
-66d9d21dd8a25.jpg)
সপ্তাহের প্রতি বুধবারের হাটে নিজেদের বানানো নৌকা বিক্রি করতে আসেন কারিগরেরা। বাতাকান্দি, তিতাস, কুমিল্লা। ছবি—সংগৃহীত
১০ / ১৭
-66d9d2ab855fd.jpg)
আড়ত থেকে করলা ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে সাজাচ্ছেন শ্রমিকেরা। শ্রীঘাট, বাগেরহাট। ছবি—সংগৃহীত
১১ / ১৭
-66d9d2ba2f42f.jpg)
ঘেরে চাষ করা শসা বিক্রির জন্য চাষিরা আড়তে এনে জড়ো করেছেন। শসা ১৭ থেকে ২২ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়তে। শ্রীঘাট, বাগেরহাট। ছবি—সংগৃহীত
১২ / ১৭
-66d9d2c71978e.jpg)
ল্যাম্পপোস্টের ওপর বসে আছে শিকারি পাখি ভুবনচিল। বরমী, শ্রীপুর, গাজীপুর। ছবি—সংগৃহীত
১৩ / ১৭
-66d9d2d1ca44a.jpg)
জমিতে রোপণের জন্য আমন ধানের চারা নিয়ে যাচ্ছেন কৃষিশ্রমিক। রহমতের টেক, সাতকানিয়া, চট্টগ্রাম। ছবি—সংগৃহীত
১৪ / ১৭
-66d9d2e0662fd.jpg)
বাইরে বৃষ্টি। তাই একটি বিপণিবিতানের সিঁড়িতে বসে কাজের অপেক্ষায় রয়েছেন এক দিনমজুর। বেতপট্টি, রংপুর। ছবি—সংগৃহীত
১৫ / ১৭
-66d9d2ec2b4ac.jpg)
এখন পাকা তালের মৌসুম। নওগাঁ জেলা থেকে বিক্রির জন্য পাকা তাল আনা হয়েছে। সিটিস্ক্যান মার্কেট, রংপুর। ছবি—সংগৃহীত
১৬ / ১৭
-66d9d2f9e5e0d.jpg)
শুকনা তালপাতা ব্যবহারের জন্য সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক নারী ও শিশু। মানিকদিপা, শাজাহানপুর, বগুড়া। ছবি—সংগৃহীত
১৭ / ১৭

অঞ্চলভেদে পাখিটি কানাকুয়া, কুক্কা ও কুকো নামে পরিচিত। বীরগ্রাম, শাজাহানপুর, বগুড়া। ছবি—সংগৃহীত