কামরাঙাগাছে ফুল ফুটেছে, মধু আহরণে মত্ত প্রজাপতি।
১ / ১৮
-66d8b18cc708c.jpg)
খুলনার পাইকারি বাজার বড় বাজার থেকে মালামাল কিনে ট্রলারে তুলছেন শ্রমিকেরা। বড় বাজার, নিমতলা ঘাট, খুলনা। ছবি—সংগৃহীত
২ / ১৮
-66d8b1983a686.jpg)
বিলের পানি কমতে শুরু করেছে, অল্প পানিতে পাওয়া যাচ্ছে টাকি, নলা, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ। মধ্য নরসিংপুর। ছবি—সংগৃহীত
৩ / ১৮
-66d8b1a260282.jpg)
মেশিনে ইট ভাঙার পর তা বিক্রির জন্য স্তূপ করে রাখা হচ্ছে। মিরেরচক, সিলেট। ছবি—সংগৃহীত
৪ / ১৮
-66d8b231cb485.jpg)
বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়ক। জমে থাকা বৃষ্টির পানিতে চরম ভোগান্তিতে পড়তে হয় এ সড়ক ব্যবহারকারীদের। জামগড়া, আশুলিয়া, সাভার। ছবি—সংগৃহীত
৫ / ১৮
-66d8b2bc45686.jpg)
সুরমা নদীতে মাছ শিকারের জন্য জাল পেতে বসে আছেন মৎস্যজীবী। নৌকায় করে মাছ ধরতে যাচ্ছেন আরও দুজন। কুশিঘাট, সিলেট। ছবি—সংগৃহীত
৬ / ১৮
-66d8b2ccb9509.jpg)
গোমতী নদীর ক্রমাগত ভাঙনে নিঃস্ব হয়ে পড়ছেন অনেক পরিবার। নারান্দিয়া, দাউদকান্দি, কুমিল্লা। ছবি—সংগৃহীত
৭ / ১৮
-66d8b2debdf51.jpg)
জলাবদ্ধতার মধ্যে শিশুকে কাঁধে বসিয়ে পানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা। ছবি—সংগৃহীত
৮ / ১৮
-66d8b2ef745ba.jpg)
কামরাঙাগাছে ফুল ফুটেছে, মধু আহরণে মত্ত প্রজাপতি। তেলকুপি, গাবতলী, বগুড়া। ছবি—সংগৃহীত
৯ / ১৮
-66d8b2faa29a5.jpg)
আকাশে মেঘ দেখে তড়িঘড়ি করে শুকাতে দেওয়া ধান সরিয়ে নিচ্ছেন চাতালের শ্রমিকেরা। দেউতি, পীরগাছা, রংপুর। ছবি—সংগৃহীত
১০ / ১৮

দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আকাশে সূর্যের দেখা নেই। বৃষ্টিতে টিকিট কেটে বড়শি দিয়ে মাছ শিকারে করছেন শৌখিন মাছশিকারিরা। কর্ণপুর, শ্রীপুর, গাজীপুর। ছবি—সংগৃহীত
১১ / ১৮
-66d8b33cb223b.jpg)
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ে ছুটছে দুই শিশুশিক্ষার্থী। বড়দরগা, পীরগাছা। ছবি—সংগৃহীত
১২ / ১৮
-66d8b34f0059f.jpg)
বৃষ্টিতে দুর্ভোগ আর বিড়ম্বনা নিয়ে চলছেন কর্মজীবী মানুষ। ভাঙা রাস্তার মোড়, গোয়ালচামট, ফরিদপুর। ছবি—সংগৃহীত
১৩ / ১৮
-66d8b36a1db84.jpg)
খুলনার ভৈরব নদে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ড্রাম ধোয়া হচ্ছে। বড় বাজার, খুলনা। ছবি—সংগৃহীত
১৪ / ১৮
-66d8b37e3d6b7.jpg)
লোনাপানির কুমিরটিকে ‘পাখির স্বর্গ’ রিসোর্টের দর্শনার্থীদের আকৃষ্ট করতে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল। বন বিভাগের কর্মচারীরা সে খবর পেয়ে তাঁদের তত্ত্বাবধানে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। নীলেপাড়া, গাজীপুর। ছবি—সংগৃহীত
১৫ / ১৮
-66d8b39368d1b.jpg)
গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্যের জন্য মানুষের অপেক্ষা। কামালকাছনা, রংপুর। ছবি—সংগৃহীত
১৬ / ১৮
-66d8b39fb9853.jpg)
বিলপারে নির্মাণাধীন ভবনের পিলারের ওপর বসে বড়শি দিয়ে মাছ শিকার করছে দুই শিশু। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর। ছবি—সংগৃহীত
১৭ / ১৮
-66d8b3b576aec.jpg)
ঢালাইয়ের কাজে ব্যবহারের জন্য রড দিয়ে বিভিন্ন কাঠামো বানানো হচ্ছে। হাটখোলা, বরিশাল। ছবি—সংগৃহীত
১৮ / ১৮
-66d8b3d2a9a52.jpg)
ড্রামে বরফ দিয়ে মাছ রেখে সারা দেশে সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছে। ফিশারি ঘাট, রাঙামাটি। ছবি—সংগৃহীত
বিষয় : একপলক
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
