২ / ১৬
-66d22b5f6048c.jpg)
ভ্যানে করে ফুলকপি নিয়ে হাটে যাচ্ছেন বিক্রেতা। প্রতিটি ফুলকপি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করবেন তিনি। আরিফপুর, পাবনা। ছবি—সংগৃহীত
৩ / ১৬
-66d22b6b5d9aa.jpg)
জমি থেকে লাউ তুলে বাজারে বিক্রি আশায় সাইকেলে তুলছেন চাষি মিজানুর রহমান। কাগজিপাড়া, রংপুর। ছবি—সংগৃহীত
৪ / ১৬
-66d22b7755090.jpg)
খেত থেকে পাটগাছ কেটে নৌকায় নিয়ে বাড়ি ফিরছেন এক চাষি। বিনয়কাঠি, ঝালকাঠি। ছবি—সংগৃহীত
৫ / ১৬
-66d22b81bce58.jpg)
কদমফুলে বসেছে বাহারি প্রজাপতি। কপাটপুল, রংপুর। ছবি—সংগৃহীত
৬ / ১৬
-66d22b8cbde56.jpg)
জাল বুনে শিকারের অপেক্ষায় মাকড়সা। আমভিটা, ডুমুরিয়া, খুলনা। ছবি—সংগৃহীত
৭ / ১৬
-66d22b9941550.jpg)
গাছে বসেছে এক বুলবুলি পাখি। চওড়াপাড়া, রংপুর। ছবি—সংগৃহীত
৮ / ১৬
-66d22ba933800.jpg)
বর্ষা ও বৃষ্টির এ সময়ে নৌকার ব্যবহার হয় বেশি। তাই নৌকা তৈরির কাজ করছে এক কৃষক পরিবার। বরাট অন্তার মোড়, রাজবাড়ী। ছবি—সংগৃহীত
৯ / ১৬
-66d22bbc4b1d8.jpg)
পেঁপে খেতে গাছে বসেছে এক বসন্তবৌরি। এরা সাধারণত পাকা ফল খেয়ে থাকে। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ছবি—সংগৃহীত
১০ / ১৬
-66d22bc868f5b.jpg)
সাইকেলে প্লাস্টিকের হরেক রকম পণ্য বেঁধে ফেরি করে বিক্রি করেন জিয়াউর রহমান। নন্দকুল গ্রাম, শাজাহানপুর, বগুড়া। ছবি—সংগৃহীত
১১ / ১৬
-66d22bd4e32ca.jpg)
বিলে মধ্যে ধানখেতের আলে পেতে রাখা চায়না দুয়ারী থেকে মাছ সংগ্রহ করছেন এক ব্যক্তি। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর। ছবি—সংগৃহীত
১২ / ১৬
-66d22be3043b3.jpg)
বিলের পানিতে জাগ দেওয়া পাট তুলে তা থেকে আঁশ ছাড়াচ্ছেন এক কৃষক। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর। ছবি—সংগৃহীত
১৩ / ১৬
-66d22bf514981.jpg)
বাড়ির ফটকে বসে কাঁথা সেলাই করছেন মা ও মেয়ে। নন্দকুল গ্রাম, শাজাহানপুর। ছবি—সংগৃহীত
১৪ / ১৬
-66d22c2554984.jpg)
তীব্র গরমে শীতল হতে নদীর পানিতে গোসল করছেন দুই তরুণ। সুরমা নদীর চাঁদনীঘাট এলাকা, সিলেট। ছবি—সংগৃহীত
১৫ / ১৬
-66d22c3108b8e.jpg)
বর্ষা মৌসুমে প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে নৌকার হাট। আকার ও কাঠের ধরন অনুযায়ী প্রতিটি নৌকা ২ হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। আটঘর, নেছারাবাদ, পিরোজপুর। ছবি—সংগৃহীত
১৬ / ১৬

ভাদ্র মাসে রোদের তেজ বেড়েছে। তীব্র গরমে হাঁপিয়ে উঠেছেন অনেকেই। প্রখর রোদের মধ্যে ছাতা মাথায় পথ চলেছেন এক প্রবীণ। কিনব্রিজ, সিলেট। ছবি—সংগৃহীত