× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ

ইচিং-বিচিং

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৭ আগস্ট ২০২৪, ১৪:৪৬ পিএম । আপডেটঃ ১৭ আগস্ট ২০২৪, ১৪:৪৬ পিএম

এই উপমহাদেশে ঐতিহ্যবাহী একটি গ্রামীণ খেলা ইচিং-বিচিং। শিশু-কিশোরেরা দল বেঁধে মাতে এই খেলায়। সময়ের সঙ্গে সঙ্গে খেলাটি হারিয়ে যেতে বসলেও এখনো গ্রামের কোথাও কোথাও এই খেলা খেলতে দেখা যায় শিশু-কিশোরদের। খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকায়।


১ / ১০

‘আতাবতি আয় আয়, কাক ডাকে কাকা’, ‘রাম দুই সাড়ে তিন, অমাবস্যার ঘোড়ার ডিম’ ছড়ার ছন্দে শিশুরা হাত এপিঠ-ওপিঠ করে নির্ধারণ করে দুজন চোর।


২ / ১০

মুখোমুখি দুজন বসে একে অপরের সঙ্গে পা লাগিয়ে বসে। অন্যরা তখন তাদের পায়ে যাতে না লাগে, সেভাবে লাফিয়ে বলে ‘ইচিং-বিচিং তিচিং চা, প্রজাপতি উড়ে যা’।


৩ / ১০

এরপর পায়ের ওপর হাত দিয়ে উচ্চতা বাড়ানো হয়


৪ / ১০

 

হাতে স্পর্শ না করে লাফাতে হয় সবাইকে।


৫ / ১০

 এপাশ-ওপাশ দুবার লাফানো শেষে দুজনের একটি করে হাত উঁচু হয়।


৬ / ১০

পা যাতে না লাগে, সেই রকম লাফ।


৭ / ১০

লাফানোর সময় সতর্ক থাকতে হয় যেন হাতে স্পর্শ না লাগে। স্পর্শ লাগলেই সে চোর।


৮ / ১০

যাহ! স্পর্শ লেগে গেল। এবার আগের দুজন থেকে একজন লাফাবে আর যার স্পর্শ লাগল সে হবে নতুন চোর।


৯ / ১০

খেলায় মগ্ন সবাই খুব সতর্ক, যেন চোর না হতে হয়।


১০ / ১০

কৌশল, কসরত আর আনন্দে চলতে থাকে ইচিং-বিচিং খেলা।

বিষয় : ছবির গল্প

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.