× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক

একপলক [১৬ আগস্ট ২০২৪]

১৬ আগস্ট ২০২৪, ১৫:৩৭ পিএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৫ পিএম



  / ১৬দীর্ঘদিন পর রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটকের ভিড় বেড়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও দলে দলে পর্যটক এসেছে । রাঙামাটি | ছবি—সংগৃহীত


২ / ১৬

হঠাৎই শুরু হয়েছে বৃষ্টি। পলিথিন দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টায় এক পরিবার। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় | ছবি—সংগৃহীত


৩ / ১৬

পাহাড়ে চলছে আমন ধান রোপণের মৌসুম। দলবেঁধে আমন ধান রোপণ করছেন পাহাড়ি নারী-পুরুষেরা। ডুলুপাড়া, বান্দরবান | ছবি—সংগৃহীত


৪ / ১৬

 চাঁদপুরের ইলিশ বাজারে, ক্রেতাদের ভিড় বেড়েছে। পদ্মা–মেঘনার ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। চাঁদপুর | ছবি—সংগৃহীত


৫ / ১৬

 ছুটির দিনে টিকিট কেটে বড়শি ফেলে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। আলালপুর, কৈজুরী, ফরিদপুর | ছবি—সংগৃহীত


৬ / ১৬

মাছ ধরার সরঞ্জাম নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরছেন এই মৎস্যশিকারি। হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ | ছবি—সংগৃহীত


৭ / ১৬

ভ্যাপসা গরম, রাস্তার পাশে জমা পানিতে শরীর জুড়িয়ে নিচ্ছে কয়েকটি কবুতর। বাস টার্মিনাল, লস্করপুর, পাবনা | ছবি—সংগৃহীত


৮ / ১৬

বিল থেকে শাপলা তুলে বাড়ির পথে শিশুরা। বন্দরের চর ইসলামপুর, নারায়ণগঞ্জ | ছবি—সংগৃহীত


৯ / ১৬

 চালের মিলগুলোতে পাটের বস্তা পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে। মানভেদে প্রতি বস্তা বিক্রি হয় ১৫ থেকে ৬৫ টাকায়। বড়বাজার, পাবনা | ছবি—সংগৃহীত


১০ / ১৬

 গরমে হাঁসফাঁস অবস্থা। ফুটবল নিয়ে পুকুরে সাঁতার কাটছে এক কিশোর। গজঘণ্টা, গঙ্গাচড়া, রংপুর | ছবি—সংগৃহীত


১১ / ১৬

 ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ নানান জাতের সবজির বীজ রোপণ করেছেন এক ব্যবসায়ী। প্রতিটি চারা ১ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকায় পাইকারিতে কৃষকদের কাছে বিক্রি করবেন তিনি। কালাকচুয়া, বুড়িচং, কুমিল্লা | ছবি—সংগৃহীত


১২ / ১৬

 তিস্তার চরে সবুজ হয়ে উঠেছে ধানের খেত। সেখানে নিড়ানি দিচ্ছেন নারী কৃষিশ্রমিকরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১৬ আগস্ট | ছবি—সংগৃহীত


১৩ / ১৬

 জমিতে ঢ্যাঁড়স চাষ করেছেন কৃষক আতিক মিয়া। খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ডাকলাপাড়া, বুড়িচং, কুমিল্লা | ছবি—সংগৃহীত


১৪ / ১৬

হিমাগার থেকে আলু বের করে বাছাই করা হচ্ছে। ময়নাকুঠি, রংপুর, ১৬ আগস্ট | ছবি—সংগৃহীত


১৫ / ১৬

 উড়ালসড়কে নিরাপত্তার কাজ করেন মো. এরশাদ। তবে দুই বছর ধরে শখের বসে উড়ালসড়কের নিচে পালন করছেন কবুতর। এক জোড়া কবুতর থেকে এখন ৬০ জোড়া বিভিন্ন প্রজাতির কবুতর পালন করছেন তিনি। কদমতল, চট্টগ্রাম | ছবি—সংগৃহীত


১৬ / ১৬

 পাহাড়িদের ঐতিহ্যবাহী লুই দিয়ে ঝিরি–ঝরনা থেকে খুঁজে পাওয়া ছোট ছোট মাছ পরিষ্কার করতে ব্যস্ত এক মারমা নারী। ডুলুপাড়া, বান্দরবান, ১৫ আগস্ট | ছবি—সংগৃহীত

বিষয় : একপলক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.