× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছবির গল্প

কাজে ফিরছে পুলিশ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ আগস্ট ২০২৪, ১২:১৬ পিএম । আপডেটঃ ১৩ আগস্ট ২০২৪, ১২:১৬ পিএম

দায়িত্বে ফিরলে পুলিশকে স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পুলিশ খুলনা নগরের বিভিন্ন সড়কে শোভাযাত্রা করে। রূপসা এলাকা, খুলনা শহর | ছবি—সংগৃহীত

প্রায় এক সপ্তাহ পর গতকাল সোমবার স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে পুলিশ। ইউনিফর্ম পরে থানায় থানায় ও ট্রাফিক পয়েন্টে কাজে অংশ নিচ্ছেন পুলিশ সদস্যরা। গতকাল ও আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পুলিশের কার্যক্রমের কিছু মুহূর্ত।


২ / ১০

বগুড়া জেলার নানা শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউটের সদস্যরা ট্রাফিক পুলিশের বিভিন্ন সংকেতের প্রশিক্ষণ নিচ্ছেন। শহীদ খোকন পার্ক, বগুড়া | ছবি—সংগৃহীত


৩ / ১০

ফরিদপুরে কোতোয়ালি থানার কার্যক্রম শুরু করায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। চকবাজার এলাকা, ফরিদপুর | ছবি—সংগৃহীত


৪ / ১০

থানার কার্যক্রম শুরু হয়েছে। সেবাপ্রত্যাশীদের সাধারণ ডায়েরি (ওসি) জমা নিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। কোতোয়ালি থানা চকবাজার এলাকা, ফরিদপুর, | ছবি—সংগৃহীত


৫ / ১০

সরকার পতনের পর থেকে সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছিলেন শিক্ষার্থীরা। গতকাল সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। জনতা ব্যাংকের মোড় আলীপুর এলাকা, ফরিদপুর | ছবি—সংগৃহীত


৬ / ১০

আন্দোলনরত শিক্ষার্থীসহ রোভার স্কাউটসের সদস্যরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান কর্মক্ষেত্রে ফিরে আসা ট্রাফিক পুলিশের সদস্যদের। মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করছেন রোভার স্কাউটস সদস্যরা। চাষাঢ়া এলাকায়, নারায়ণগঞ্জ, | ছবি—সংগৃহীত


৭ / ১০

থানার দৈনিক কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। জিডি করতে সাধারণ মানুষের ভিড়। রাজধানীর শাহবাগ থানায়, | ছবি—সংগৃহীত


৮ / ১০

ট্রাফিক পুলিশ কাজে ফিরতে শুরু করেছেন। তাঁদের এখনো সহায়তা করছেন শিক্ষার্থীরা। রাজধানীর গুলশান ২ | ছবি—সংগৃহীত


৯ / ১০

পুলিশের সদস্যদের মনোবল চাঙা করতে ব্রিফ করা হচ্ছে। রাজধানীর তেজগাঁও থানায় | ছবি—সংগৃহীত


১০ / ১০

সড়কের যানবাহন নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরাও। বিজয় সরণি এলাকায়, ঢাকা | ছবি —সংগৃহীত

বিষয় : ছবির গল্প

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.