× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একপলক [১৩ আগস্ট ২০২৪]

১৩ আগস্ট ২০২৪, ১১:০১ এএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৭ পিএম

এখন মৌসুম কচুর। নিজের জমি থেকে সকালে কচু তুলে বিক্রির জন্য বাজারে যাচ্ছেন এই চাষি। তামপাট এলাকা, রংপুর | ছবি—সংগৃহীত

২ / ১৬

 

আমন ধানের খেতে মাজরা পোকা দমনে ওষুধ ছিটাচ্ছেন কৃষক। রামগোবিন্দ এলাকা, রংপুর | ছবি—সংগৃহীত


৩ / ১৬

 

মোহাম্মদ শাহ আলম কুমিল্লা গোমতীর চর থেকে পাইকারি দরে শীতকালীন সবজি মুলা কিনে ট্রাক্টরে করে নিয়ে এসেছেন বুড়িচং উপজেলার কালা কচুয়া এলাকায়। এরপর ধুয়েমুছে বাজারজাত করবেন তিনি। প্রতি কেজি ৪০-৪৫ টাকায় বিক্রি করবেন বলে তিনি জানান | ছবি—সংগৃহীত


৪ / ১৬

পিকআপ ভ্যানে করে তৈরি পোশাক নিয়ে রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে সরবরাহ করতে নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে মালামালের সঙ্গে গাড়িতে গাদাগাদি করে বসায় ঝুঁকি রয়েই যাচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় তোলা, নারায়ণগঞ্জ | ছবি—সংগৃহীত


৫ / ১৬

সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজের উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। বরিশাল | ছবি—সংগৃহীত


৬ / ১৬

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দেয়ালে নারী জাগরণের বাণী আঁকছেন এক শিক্ষার্থী। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া | ছবি—সংগৃহীত


৭ / ১৬

রোদ থেকে রক্ষায় রিকশায় ছাতা বেঁধে নিচ্ছেন এক চালক। সাতমাথা এলাকা, বগুড়া শহর | ছবি—সংগৃহীত


৮ / ১৬

দুপুরে গোসল করতে এসে সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। পূর্ব খাবাসপুর এলাকা, ফরিদপুর | ছবি—সংগৃহীত


৯ / ১৬

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুলে উপস্থিতি বেড়েছে। চট্টগ্রাম নগরের মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় | ছবি—সংগৃহীত


১০ / ১৬

দেয়ালে গ্রাফিতি এঁকেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় | ছবি—সংগৃহীত


১১ / ১৬

স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। তাই যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কমলাপুর রেলস্টেশন, ঢাকা | ছবি—সংগৃহীত


১২ / ১৬

শিক্ষার্থী হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়াসহ চার দফা দাবিতে চট্টগ্রাম নগরে রোডমার্চ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড় | ছবি—সংগৃহীত


১৩ / ১৬

থানার কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে সাধারণ মানুষের ভিড়। ঢাকা | ছবি—সংগৃহীত


১৪ / ১৬

সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। গুলশান-২, ঢাকা | ছবি—সংগৃহীত


১৫ / ১৬

গুলশান লেকের বনানী অংশের পানিতে ময়লা-আবর্জনা জমে সৃষ্ট হয়েছে দুর্গন্ধ। এতে দূষিত হচ্ছে পরিবেশ। বনানী, ঢাকা | ছবি—সংগৃহীত


১৬ / ১৬

সারা দেশে বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের খোঁজে এসেছেন স্বজনেরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, ঢাকা | ছবি—সংগৃহীত

বিষয় : একপলক

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.