× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় গ্রেফতার তিন হাজার ছাড়ালো

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ আগস্ট ২০২৪, ১৪:১২ পিএম । আপডেটঃ ০১ আগস্ট ২০২৪, ১৪:১৩ পিএম

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংতার ঘটনায় এ পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে ২৭৪টি। এসব মামলায় বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী। বৃহস্পতিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় ৩ হাজার ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও জানানো হয়, ডিএমপির ৫০টি থানায় মামলা হয়েছে ২৭৪টি। এসব মামলায় গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.