× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ সমন্বয়কের মুক্তির দাবি

ডিবি কার্যালয়ে যাচ্ছেন বিশিষ্ট নাগরিকরা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ আগস্ট ২০২৪, ০২:৪৯ এএম । আপডেটঃ ০১ আগস্ট ২০২৪, ০২:৫০ এএম

ঢাকা রিপোর্টার ইউনিটিতে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’-এর ব্যানারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান | ছবি—সংগৃহীত

নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছাড়িয়ে আনার জন্য ডিবি কার্যালয়ে যাবেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যাবেন তারা। 

এ ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করেছিলাম ২৪ ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু তাদের ছাড়া হয়নি। আজ দুপুর আড়াইটায় আমরা ডিবি কার্যালয়ে যাব। 

কেন তাদের আটকে রাখা হয়েছে জানতে চাইবেন বলে উল্লেখ করেন তিনি। 

এর আগে গত মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এই আল্টিমেটাম দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেছিলেন, আমরা ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এই ২৪ ঘণ্টার মধ্যে যাদের আটক করে আনা হয়েছে, ধরে নেয়া হয়েছে, সেটা বন্ধ করা ও তাদের যদি নিঃশর্ত মুক্তি দেয়া না হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো। আজই ডিবি কার্যালয়ে যাওয়ার কথা ছিলো। সেই কর্মসূচি স্থগিত করে সভা থেকে এই আল্টিমেটাম দেয়া হলো।

এ সময় উপস্থিত ছিলেন-বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, নারীপক্ষের প্রতিষ্ঠাতা ও মানবাধিকারকর্মী শিরীন পারভিন হক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.