× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীন সফর নিয়ে রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ জুলাই ২০২৪, ০৫:৩০ এএম । আপডেটঃ ১৩ জুলাই ২০২৪, ০৫:৪৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা| ফাইল ছবি—সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক চীন সফর নিয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করবেন।

শেখ হাসিনার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার সরকারি সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত বৃহস্পতিবার দেশে ফেরেন।

বেইজিংয়ে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।


শেখ হাসিনার সফরকালে বাংলাদেশ ও চীন ২১টি সহযোগিতার নথিতে সই ও নবায়ন করেছে। এসবের বেশির ভাগই সমঝোতা স্মারক।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.