× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কে হচ্ছেন বিরোধীদলীয় নেতা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ জানুয়ারি ২০২৪, ০০:২৫ এএম । আপডেটঃ ১২ জানুয়ারি ২০২৪, ০১:২৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কে বা কারা হচ্ছনে তা এখনো স্পষ্ট হয়নি। এই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি  আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এদের মধ্যে ৪ জন ছাড়া বাকি সবাই আওয়ামী লীগের বিভিন্ন কমিটির পদধারী নেতা তাই স্বতন্ত্ররা মিলে জোটবদ্ধ (গ্রুপ) হলে তারাই হবে প্রধান বিরোধী দল এবং তাঁদের একজন হবেন বিরোধীদলীয় নেতা।

প্রশ্ন হচ্ছে, প্রধান বিরোধী দল কারা হবে? জাতীয় পার্টি এবারও বিরোধী দলে থাকতে চায়। কিন্তু দলটি এবার আসন পেয়েছে ১১টি। তার চেয়ে বেশি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তারা স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন নিয়েও প্রধান বিরোধী দল হতে পারে।

একাধিক স্বতন্ত্র সংসদ সদস্য ও জাতীয় পার্টি থেকে নির্বাচিত চারজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কারা প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে, তা অনেকটা নির্ভর করছে সংসদ নেতা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ওপর। কারণ, স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের। তাঁরা দলীয় প্রধানের নির্দেশনার অপেক্ষা রয়েছেন।

জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিত। বিরোধী দল হতে হলে ন্যূনতম কতজন সংসদ সদস্য থাকতে হবে, সেটি আইন বা জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে উল্লেখ নেই। তবে বিরোধী দলের নেতা কে হবেন, তা উল্লেখ আছে।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, ‘বিরোধী দলের নেতা অর্থ স্পিকারের বিবেচনামতে যে সংসদ সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসংঘের নেতা।’

এ ছাড়া ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার)’ আইনেও একই সংজ্ঞা দেওয়া আছে।

বিরোধী দল হতে হলে ন্যূনতম কতজন সংসদ সদস্য থাকতে হবে, সেটি আইন বা জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে উল্লেখ নেই। তবে বিরোধী দলের নেতা কে হবেন, তা উল্লেখ আছে।

এবারের সংসদের ৬২ জন স্বতন্ত্র সদস্যের মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের নেতা। এর বাইরে যাঁরা আছেন, তাঁদের একজন সিলেট-৫ আসনের (মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী) বলেন, তিনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবেই আছেন। এখন পর্যন্ত বিরোধী দল বা গ্রুপ গঠনের বিষয়ে কারও সঙ্গে তাঁর আলোচনা হয়নি। কেউ তাঁর সঙ্গে যোগাযোগও করেননি।

সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচন করেছে। নতুন মন্ত্রিসভাও গতকাল শপথ নিয়েছে। তবে প্রধান বিরোধী দল হতে স্বতন্ত্র সংসদ সদস্যরা জোট করবেন কি না, এমন প্রশ্নের জবাবে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক  বলেন, নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক  বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা মাত্রই শপথ নিয়েছেন। দলে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি। স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়নি।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.