× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখতে হবে : প্রধানমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ জুলাই ২০২৪, ০৬:৪৮ এএম । আপডেটঃ ০১ জুলাই ২০২৪, ০৯:২১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। ছবি : সংগৃহীত

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও সঠিকতা বজায় রাখতে হবে।’

আজ সোমবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, বাজেট পাশ হয়েছে তাই এর সঠিক বাস্তবায়নে মনোনিবেশ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে গতকাল রোববার (৩০) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়। সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০২৪ পাসের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদন করেন। আজ সোমবার (১ জুলাই) থেকে তা কার্যকর শুরু হয়েছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ স্লোগান সংবলিত এই বাজেট পেশ করেন।

বিষয় : শেখ হাসিনা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.