দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভায় ডাক পেয়ে আশ্চর্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন। নতুনভাবে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন তিনি।
তিনি বলেন, এ ঘটনায় আমি খুবই আশ্চর্য হয়ে গেছি। আমি জানি না আমি কতটুকু পারবো। আমার বার্ন নিয়ে আমি কাজ করি। সেখানে নতুন করে আবার একটা দায়িত্বকে দেখছি। এখনও বলতে পারছি না!
ডা. সামন্ত লাল সেন বার্ন ও প্লাস্টিক সার্জারিতে দেশের পরিচিত মুখ। তিনি বাংলাদেশে জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ছিলেন।