× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংসদে প্রধানমন্ত্রী

দুর্নীতি করলে কারো রক্ষা নেই

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৯ জুন ২০২৪, ০৯:৫৫ এএম । আপডেটঃ ২৯ জুন ২০২৪, ১৩:২৯ পিএম

ছবি: সংগৃহীত

‘দুর্নীতি করলে কারো রক্ষা নেই’ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। শনিবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২০২৫ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান সরকারপ্রধান। 

এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতি করলে ধরব। তিনি বলেন, এখন সব দেশে দাম বেড়ে গেছে। এখন এক কাঠা জমি যার আছে সেই কয়েক কোটি টাকার মালিক। ঢাকা শহরে এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে গেলে অতিরিক্ত অর্থ চলে আসে। সেটা তারা বাজেটে দেখাতে পারেন না। সেটা তারা আয়কর দিতে পারেন না।

সরকারপ্রধান বলেন, আয়কর দিয়ে যাতে তারা মূল ইসে ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই মাঝেমধ্যে এ ধরনের সুযোগ দেওয়া হয়।

অতীতে খালেদা জিয়াও এই সুযোগ নিয়েছিলেন জানিয়ে সংসদ নেতা বলেন, এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিলেন, ড. কামাল হোসেন নিয়েছিলেন এবং আরো অনেকে নিয়েছিলেন। তারাও কিন্তু এ রকমভাবে সেই ২০০৭/২০০৮ বা তার পরবর্তীতে এভাবে কিন্তু তারা বৈধ করে নিয়েছিলেন। এমনকি বিএনপির সাইফুর রহমানও করেছেন। এরশাদ সাহেবও বোধ হয় করেছিলেন। মনে হয়, একটু খোঁজ নিতে হবে। আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছিলেন কি না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.