× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিএমপির উর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৭ জুন ২০২৪, ০৬:০৯ এএম । আপডেটঃ ২৭ জুন ২০২৪, ০৬:১২ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে জানানো হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুজন ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজনকে বদলি করা হয়েছে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. শহিদুল্লাহকে ডিএমপির সাইবার ইনটেলিজেন্স অ্যান্ড মিডিয়া মনিটরিং ইউনিটে, যুগ্ম পুলিশ কমিশনার (সেবা) আসমা সিদ্দিকা মিলি এবং উপ-পুলিশ কমিশনার (এস্টেট) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাহেদ আল মাসুদকে গোয়েন্দা ওয়ারি বিভাগে বদলি করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.