আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করে।
এসময় দেখা যায়, নেতাকর্মীরা জাতীয় পতাকা মাথায় বেঁধে এবং অনেকে নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সমাবেশে যোগ দিচ্ছেন।
সমাবেশ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।