× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯ এএম । আপডেটঃ ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:০৫ এএম

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায়। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

সংসদ সচিবালয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেবেন। তাদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তাদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, মঙ্গলবারের (৯ জানুয়ারি) মধ্যে নবনির্বাচিতদের ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হবে।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের ফল প্রকাশিত হয়েছে। যেখানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন ও অন্যান্য ৩ জন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.