× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টানা ৩ দিন ভারী বৃষ্টির আভাস

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২০ জুন ২০২৪, ০৭:১৬ এএম । আপডেটঃ ২০ জুন ২০২৪, ০৭:১৭ এএম

ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর সক্রিয় হওয়ার কারণে দেশের তিন বিভাগে বৃহস্পতিবার (২০ জুন) থেকে আগামী দুই দিন বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বিকেল থেকে ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বিকেলের পর বা আগামীকাল ভোরে ঢাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে আজ ও আগামীকাল বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে আগামী শনিবার এই তিন বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। এর পর থেকে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে।

এদিকে সিলেটে এখনও বৃষ্টি চলছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যেও দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি কম।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.