× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদিতে সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৪ জুন ২০২৪, ০৫:২১ এএম । আপডেটঃ ১৪ জুন ২০২৪, ০৫:২১ এএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) নির্মাণকাজে যাওয়ার সময় দেশটির আল নাজাদ অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের বাড়িই চাঁদপুরে। তারা হলেন সবুজ চৌকিদার (৩৮), মো. সাব্বির (২১) ও মো. রিফাত (২০)।

জানা গেছে, নিহত তিন যুবক আল আলিফ শহরে থাকতেন। সবুজের গাড়িতে করে বাকি দুজন নির্মাণকাজে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিহত সবুজ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম বিশকাটালি গ্রামের জামাল চৌকিদারের ছেলে। নিহত সাব্বির পার্শ্ববর্তী হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙা গ্রামের সৈয়াল বাড়ির মো. ইসমাইল সৈয়ালের ছেলে এবং রিফাত আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

চাঁদপুরে নিহত প্রবাসীদের বাড়িতে চলছে স্বজন হারানোর কান্না আর আহাজারি। তাদের মরদেহ দেশে আনতে পরিবারের সদস্যরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.