× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৩ জুন ২০২৪, ১১:২১ এএম । আপডেটঃ ১৩ জুন ২০২৪, ১১:২৪ এএম

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর দ্বিপক্ষীয় সফরে আবারও দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ জুন এই সফরের কথা রয়েছে বলে জানিয়েছে কূটনৈ‌তিক সূত্র। 

সূত্র জানিয়েছে, দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। তবে এবারের সফরটি হবে দুই দিনের। সফরকালে তিনি তৃতীয়বারের মতো ভার‌তের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া নরেন্দ্র মোদির স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন।

এর আগে গত শনিবার (৮ জুন) নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুক্তেশ পরদেশী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান স্বাগত জানান।

রোববার (৯ জুন) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.