ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা মুছে ফেলায় একটি ‘একদলীয়’ রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রাজধানী ঢাকায় নিজের অফিসে বসে গত সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১১ জুন) ড. ইউনূসের সেই সাক্ষাৎকার এবং তার বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সেই প্রতিবেদনে বলা হয়েছে- গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন। কিন্তু দেশের প্রধান বিরোধীদল ওই নির্বাচন বয়কট করে, যে দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে থেকেই কারাবন্দি বা নির্বাসনে আছেন।