× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পবিত্র ঈদুল আজহা ১৭ জুন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৭ জুন ২০২৪, ১০:৩৭ এএম । আপডেটঃ ০৭ জুন ২০২৪, ২২:১৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৭ জুন, সোমবার। জাতীয় চাঁদ দেখা কমিটি সূত্রে বিষয়টি জানানো হয়েছে।  এর আগে শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এরও আগে গতকাল বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে— আজ শুক্রবার (৭ জুন) জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসাবে ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.