× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনার হত্যাকাণ্ডে নেপাল থেকে আরেক আসামি গ্রেপ্তার: ডিএমপি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৭ জুন ২০২৪, ০৫:৪৬ এএম । আপডেটঃ ০৭ জুন ২০২৪, ০৫:৪৭ এএম

ছবি: সংগৃহীত

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আরেক আসামিকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, কলকাতা সিআইডি হত্যা মামলাটি তদন্ত করেছে। তাদের কাছে দুজন আসামি আছেন। একজনকে তারা নেপাল থেকে নিয়েছে। আরেকজনকে আগেই গ্রেপ্তার করেছে।

নেপাল থেকে সিআইডি কোন আসামিকে গ্রেপ্তার করেছে তাঁর নাম জানাননি ডিএমপি কমিশনার। তবে দেশের তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, নেপাল থেকে গ্রেপ্তার হওয়া আসামির নাম সিয়াম।

‘সংসদ সদস্য আনোয়ারুল হত্যার বিচার কোন দেশে হবে?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যেখানে ঘটনা ঘটে, সেখানেই তদন্ত হয় বলে জানান ডিএমপি কমিশনার। কিন্তু বাংলাদেশের আইনেও বিদেশে কেউ অপরাধ করলে অপরাধীকে দেশে এনে বিচারের কথা বলা আছে বলে উল্লেখ করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরাও তদন্ত করছি, তারাও (কোকলকাতা) তদন্ত করছে। একপর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যেকোনো জায়গায় বিচারটি হতে পারে।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.