× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় কোন কেন্দ্রে কারা ভোট দেবেন

ন্যাশনাল ট্রিবিউন

০৬ জানুয়ারি ২০২৪, ২৩:৪৩ পিএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে  আজ রোববার (৭ জানুয়া‌রি) সকাল ৮টায়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। 

ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন।

ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম সকাল ৮টায় আবুজর গিফারী কলেজ কেন্দ্র (১২ নম্বর ওয়ার্ড-মৌচাক মার্কের্টের বিপরীত) থেকে দিনের কার্যক্রম শুরু করবেন।

ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী সকাল ৮টায় খিলগাঁও গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট দেবেন।

ঢাকা-১২ আসনের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল এমপি সকাল ১০টায় মনিপুরীপাড়া বাচা স্কুলে ভোট দেবেন।

ঢাকা-১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা-১৫ আসনে নৌকার প্রার্থী ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মিরপুর ১৩ নম্বরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.