× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেট্রোরেল চলাচলে বিঘ্ন, চলেছে ১৫ মিনিট পরপর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ মে ২০২৪, ০৭:১৯ এএম । আপডেটঃ ৩০ মে ২০২৪, ০৭:২০ এএম

মেট্রোরেল আজ বৃহস্পতিবার সকাল থেকে ১৫ মিনিট পরপর চলেছে। ছবি: সংগৃহীত

মেট্রোরেল আজ বৃহস্পতিবার সকাল থেকে ১৫ মিনিট পরপর চলেছে। পরে সোয়া ১০টার দিকে আবার পূর্বনির্ধারিত বিরতিতেই স্টেশনগুলোতে আসতে শুরু করেছে মেট্রোরেল।

সকালে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণায় বলা হয়, ‘অনিবার্য কারণবশত অদ্য ৩০/০৫/২৪ তারিখ মেট্রোরেল ১৫ মিনিট Headway–তে (বিরতির সময়) চলাচল করবে। পরবর্তীতে নির্ধারিত Headway চালু হলে জানানো হবে।’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন জানান, সকালের দিকে ১৫ মিনিট পরপর চলছিল মেট্রোরেল। পরে সকাল সোয়া ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

মেট্রোরেল ১৫ মিনিট পরপর ছাড়ায় স্টেশনগুলোতে ব্যাপক ভিড় জমে যায়।

উত্তরা থেকে মতিঝিল অভিমুখী ট্রেনের পিক আওয়ার হচ্ছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আবার বেলা ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে গণ্য হয়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা রুটের পিক আওয়ার শুরু হয় সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট এবং বেলা ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। মেট্রোরেল সর্বনিম্ন আট মিনিট থেকে সর্বোচ্চ ১২ মিনিট বিরতিতে চলাচল করে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.