× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শপথ নিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি নায়েব আলী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৬ মে ২০২৪, ০৫:৫৬ এএম । আপডেটঃ ২৬ মে ২০২৪, ০৫:৫৭ এএম

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দার শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নতুন এমপিকে শপথবাক্য পাঠ করান।

রোববার (২৬ মে) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান পরিচালিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সানজিদা খানম এমপি এবং মো. নাসের শাহরিয়ার জাহেদী এমপি উপস্থিত ছিলেন। শপথ শেষে রীতি অনুযায়ী মো. নায়েব আলী জোয়াদ্দার শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.