× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিগন্যালে ত্রুটি, বন্ধ মেট্রোরেল চলাচল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৫ মে ২০২৪, ০৯:৩৮ এএম । আপডেটঃ ২৫ মে ২০২৪, ০৯:৩৯ এএম

ছবি: সংগৃহীত

সিগন্যালিং সিস্টেম ফেল করায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। বেশ কয়েকটি ট্রেন স্টেশনে আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এমআরটি লাইন-৬ এ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মাইকিং করে জানানো হয়, শনিবার আর ট্রেন চলবে না। যাত্রীদের ট্রেন থেকে নেমে স্টেশন ছাড়ার অনুরোধ করা হয়। 

তবে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল রাত পৌনে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে, ইন্টার কমিউনিকেশন সিগন্যালিং ব্যবস্থা বিকল হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। বিভিন্ন স্টেশনে ১০টি ট্রেন আটকা পড়েছে। সিগন্যাল সিস্টেম ছাড়া ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

ঠিক করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে সূত্রগুলো জানায়, সিগন্যালিং সিস্টেমের সঙ্গে টেলিকম সিস্টেমেও জটিলতা দেখা দিয়েছে। 

এদিকে সামাজিক যোগাযোগামাধ্যমে যাত্রীদের দেওয়া ভিডিওতে দেখা যায়, বিভিন্ন স্টেশনে হ্যান্ড মাইকে ঘোষণা করা হয়েছে, যাদের তাড়া রয়েছে তারা নিচে নেমে বিকল্প ব্যবস্থা যেতে পারেন। আর যারা টিকিট সংগ্রহ করেছেন, তারা কাউন্টারে ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.