× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যেভাবে খুন হন এমপি আনোয়ারুল আজিম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ মে ২০২৪, ০৩:৩২ এএম । আপডেটঃ ২৩ মে ২০২৪, ০৩:৩৩ এএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

এ ঘটনায় তদন্তে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যা ঘিরে রহস্য আরো জমাট বাঁধছে।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, ১২ মে কলকাতায় যাওয়ার পর আনোয়ারুলকে কৌশলে ওই ভাড়া করা ফ্ল্যাটে নেওয়া হয়। ওই দিনই সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয়। পরে লাশ কয়েক টুকরা করে ব্যাগে ভরে সরানো হয়। এই ক্ষেত্রে স্থানীয় কারও সহায়তা নেওয়া হয়েছে কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি পুলিশ। তবে গতকাল বুধবার পর্যন্ত লাশের সন্ধান পায়নি কলকাতা পুলিশ।

বিষয় : এমপি খুন আনার

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.