× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এমপি হয়েও লাশবাহী গাড়ি চালিয়েছিলেন আনোয়ারুল আজিম আনার

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২২ মে ২০২৪, ০৮:০৭ এএম । আপডেটঃ ২২ মে ২০২৪, ০৮:০৮ এএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ থেকে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ারুল আজিম আনার। দীর্ঘ এই সময়ে এলাকায় বিভিন্ন সেবামূলক কাজের জন্য তার সুনাম রয়েছে। স্থানীয়রা জানান, এলাকায় কেউ মরা গেলে তিনি তার বড়িতে যাওয়ার চেষ্টা করতেন এবং শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতেন। এমনকি নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে মরদেহ বাড়িতে পৌঁছেও দিয়েছেন তিনি।

২০২২ সালে এমপি আনোয়ারুল আজিম আনার একটি ইন্টারভিউ দেন। সেই ইন্টারভিউতে দেওয়া তার তথ্যমতে, মাইক্রোবাস এবং মোটরসাইকেল চালাতে পারতেন তিনি।

আনার বলেন, আমার নির্বাচনি এলাকায় উত্তর-দক্ষিণ বঙ্গের প্রধান সড়কে যানবাহনের চাপ সবসময় বেশি থাকে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে। যেকোনো দুর্ঘটনা ঘটলে হাইওয়ে থানা, পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে আমি মোটরসাইকেলে চড়ার কারণে সবার আগেই ঘটনাস্থলে পৌঁছাই। তিনি জানান, একদিন তার নির্বাচনি এলাকায় একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সব যাত্রী গুরুতর আহত হন। তাৎক্ষণিক লোকজন নিয়ে তিনি সবাইকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে বেশিরভাগ গুরুতর আহত হওয়ার চিকিৎসকরা যশোর সদর হাসপাতলে রেফার্ড করেন। 

তিনি বলেন, হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স আছে কিন্তু ওই মুহূর্ত ড্রাইভার ছিল না। এদিকে গুরুতর আহত যাত্রীরা মৃত্যুযন্ত্রণায় ছটফট করছিলেন। তখন নিজেই ড্রাইভিং করে আহতদের যশোর সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম এবং তাৎক্ষণিক ডাক্তার চিকিৎসাসেবা দেওয়ার কারণে তারা সুস্থ হয়ে উঠেন। আল্লাহর হুকুম ছিল, যে কারণেই এটি সম্ভব হয়েছিল। যদি সঠিক সময় গুরুতর আহতদের হাসপাতালে না নেওয়া যেত হয়তো অনেক প্রাণহানি ঘটতে পারত। আরেক ঘটনার বর্ণনা দিতে গিয়ে এমপি আনার বলেন, আমার নির্বাচনি এলাকার মালিয়াট ইউনিয়নের ভিটেখোলা নামক একটি জায়গার এক বাসিন্দা ঢাকায় মারা গিয়েছিলেন। তখন বর্ষা মৌসুম ছিল। মৃত ব্যক্তির বাড়ি যাওয়ার পথে একটি কাচা রাস্তা ছিল। যখন মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকা থেকে এসেছে তখন ড্রাইভার বলল পাকা রাস্তা থেকে আর কাচা রাস্তায় যাবে না। তার ভয় ছিল, কাচা রাস্তায় গর্ত আছে কিনা, গাড়ি আটকে যায় কিনা। তখন সে অ্যাম্বুলেন্সের স্টার্ট বন্ধ করে চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। আমিও মোটরসাইকেল চালিয়ে জানাজার উদ্দেশে যাচ্ছিলাম। যাওয়ার পথেই দেখলাম মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনের সঙ্গে ড্রাইভারের তুমুল ঝগড়া। ড্রাইভার কাচা রাস্তা দিয়ে যাবেই না। তখন আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার থেকে চাবিটা নিলাম। ড্রাইভারকে বললাম, তোমার গাড়ির দায়িত্ব আমার, আমিই গাড়ি চালিয়ে যাব। তখন আমি নিজেই কাঁদা রাস্তায় আস্তে আস্তে অ্যাম্বুলেন্স চালিয়ে মরদেহ পৌঁছে দিয়েছিলাম।

এদিকে আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবর শুনে কালীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। অনেকেই এমপির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এমপি আনারের এ ধরনের এ ধরনের মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয়স্বজন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। বুধবার কলকাতাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আনারের জন্ম ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। পেশায় ব্যবসায়ী আনার আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন।ঝিনাইদহ-৪ আসন থেকে তিনবার (২০১৪, ২০১৮ ও ২০২৪) নির্বাচিত আনার একজন ক্রীড়া সংগঠক এবং একসময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.