× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলুর ব্যাপারীও স্কুলের সভাপতি হয়ে শিক্ষকদের ওয়াজ-নসিয়ত করে: মাউশি ডিজি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ মে ২০২৪, ০৯:২৫ এএম

সম্মেলনে মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, 'কিছু কিছু মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদকে ব্যবসা হিসেবে বিবেচনা করে। তাদের (শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি) দ্বারা আমাদের সম্মানিত শিক্ষকরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়। দেখা গেছে আলুর ব্যাপারীও শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়ে শিক্ষকদের নির্যাতন করার চেষ্টা করছে। অথচ তিনি শিক্ষার ‌‘শ’ও জানেন না। সেই তিনি চেয়ারে বসে আমাদের শিক্ষকদের ওয়াজ-নসিয়ত করেন।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক নেহাল আহমেদ বলেন, অনেক কষ্টের পরে ইতোমধ্যে নীতিমালা করেছি যে, শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে হলে অন্তত উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ভবিষ্যতে এটা মাস্টার্স ডিগ্রি করা হবে। শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু টাকার জোরে ম্যানেজিং কমিটিতে চলে আসছেন কেউ কেউ। এরপর তিনি শিক্ষকদের ধমক দিয়ে কথা বলবেন। এটা তো শিক্ষকরা মেনে নেবেন না।

তিনি বলেন, শিক্ষায় যখন টাকা গ্রাস করে, তখন শিক্ষার মান নিচের দিকে নামতে থাকে। সম্মেলনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনা, বাংলাদেশ শিক্ষক সমিতির (একাংশের) সাধারণ সম্পাদক বিলকিস জামান প্রমুখ।   

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.