× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৫৬ উপজেলায় ভোট মঙ্গলবার, সতর্ক প্রশাসন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ মে ২০২৪, ০৯:১১ এএম । আপডেটঃ ২০ মে ২০২৪, ০৯:১৩ এএম

ফাইল ফটো

দেশের ১৫৬টি উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে মঙ্গলবার।  নির্বাচন কমিশন (ইসি) থেকে এ ধাপে ১৬০ উপজেলার তপশিল দিলেও চারটিতে ভোট বন্ধ রয়েছে। তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৬৩৫ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন। অবশ্য তিন পদে এরই মধ্যে ২২ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার আদর্শ সদর ও চট্টগ্রামের রাউজানের তিন পদের কোনোটিতে ভোট লাগছে না। 

ইসি সচিবালয় জানায়, এ ধাপে সারাদেশে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৩ মে পর্যন্ত তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শুরুতে নানা কৌশলের কথা বলা হলেও প্রথম ধাপের পরে হাল ছেড়ে দিয়েছে ইসি। প্রথম ধাপে উপজেলা ভোটের সর্বনিম্ন রেকর্ড সৃষ্টি হয়েছে। ৮ মে ১৩৯ উপজলায় ভোট পড়ে মাত্র ৩৬ দশমিক ১ শতাংশ।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এর একটি বড় কারণ বিএনপি। ভোট বর্জন করায় তাদের কর্মী-সমর্থক কেন্দ্রে আসছেন না। আরেকটি বড় কারণ স্থানীয় নির্বাচনে ভোটাররা চাকরিস্থল থেকে ভোট দিতে আসতে চান না।

১৩ হাজার ১৬ কেন্দ্রের ৯১ হাজার ৫৮৯ ভোট কক্ষে ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৪৬৪, নারী ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ ও ২৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। নির্বাচনে ৮৯ হাজার ৮৬৩ পুলিশ ও ১ লাখ ৯৩ হাজার ২৮৭ আনসার সদস্য দায়িত্বে থাকবেন। 

নির্বাচন ঘিরে সহিংসতা বিষয়ে ইসি আলমগীর বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা করছে ইসি। ছোটখাটো  সমস্যা যাতে না হয়, সে জন্য পুলিশ প্রশাসন সতর্ক।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.